
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতায় বাংলা বিভাগের ৪৮ ব্যাচের শিক্ষার্থী মাহমুদুল হাসান কিরণের নেতৃত্বে চমক দেখিয়ে শক্তিশালী অর্থনীতি বিভাগকে ২-০ গোলে পরাজিত করে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলা বিভাগ। ১৫ বারের চ্যাম্পিয়ন অর্থনীতি বিভাগকে টানা দ্বিতীয়বার ফাইনালে পরাজিত করে এই কৃতিত্ব দেখায় বাংলা বিভাগ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে সকাল ৯টায় ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। টানটান উত্তেজনাপূর্ণ এই ফাইনালে শুরু থেকেই দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে বাংলা বিভাগ। ম্যাচে বিজয়ী দলের হয়ে দুটি গোল করেন কিরণ। বিপরীতে পূর্ণ চেষ্টা চালিয়েও বাংলার মজবুত রক্ষণব্যূহ ভেদ করে কোনো গোল করতে পারেনি অর্থনীতি বিভাগ। নির্ধারিত সময় শেষে ২-০ গোলের জয় নিয়ে ম্যাচ শেষ করে তারা।
খেলা শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বিজয়ী ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সামসুল আলম এবং আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের সভাপতি অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ নজরুল ইসলাম, ট্রেজারার অধ্যাপক ড. মো. সোহেল রানা, বাংলা ও অর্থনীতি বিভাগের শিক্ষকবৃন্দ এবং শারীরিক শিক্ষা অফিসের পরিচালকসহ অন্যান্যরা।
টুর্নামেন্টে ফেয়ার প্লে ট্রফি অর্জন করে ইংরেজি বিভাগ। সেরা গোলকিপার নির্বাচিত হন বাংলা বিভাগের মাহমুদুল হাসান ইমান (বাবু)। সেরা খেলোয়াড় নির্বাচিত হন অর্থনীতি বিভাগের রাকিব।
দলের সিনিয়র খেলোয়াড় মাহমুদুল হাসান কিরণ বলেন, “এটা আসলে আমাদের বাংলা বিভাগের জন্য খুবই ঐতিহাসিক একটা জয়। তবে আমি অর্থনীতি বিভাগকেও ধন্যবাদ দিতে চাই। কারণ তারা খুব ভালো খেলেছে এবং পুরো ম্যাচে আমাদের মধ্যে কোনো ধরনের ঝামেলা হয়নি। খুব সুন্দর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ফাইনালটা সম্পন্ন হয়েছে।
আমাদের বাংলা বিভাগে আমি চাই, এই ধারাবাহিকতা যেন বজায় থাকে। আর আমাদের যেসব খেলোয়াড় রয়েছে, বিভাগ যেন সবসময় তাদের প্রতি যত্নবান হয় এবং তাদের পাশে থাকে—এইটুকুই প্রত্যাশা।”
জয়ের পর প্রতিক্রিয়ায় বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. সোহানা বিলকিস আনন্দ প্রকাশ করে বলেন, “প্রথম থেকেই আমাদের বিশ্বাস ছিল, বাংলা বিভাগ ধারাবাহিকতা ধরে রাখবে। ২০২৫ সালে দীর্ঘ সময় পর আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম, সেই আনন্দ এবারও আমরা রক্ষা করতে পেরেছি।
শিক্ষার্থী, শিক্ষক এবং প্রাক্তন সবার সম্মিলিত প্রচেষ্টায় এই সাফল্য সম্ভব হয়েছে। নীতি-নৈতিকতা ও আত্মবিশ্বাসকে পুঁজি করে আমরা ভবিষ্যতেও খেলাধুলায় বাংলা বিভাগকে এগিয়ে নেব।”
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...