• দেশজুড়ে প্রধান সংবাদ
  • ‘সীমান্ত প্রেসক্লাব বেনাপোল’-এর পক্ষ থেকে সাংবাদিক শাহাবুদ্দিন আহমেদের সুস্থতা কামনায় দোয়ার আবেদন

‘সীমান্ত প্রেসক্লাব বেনাপোল’-এর পক্ষ থেকে সাংবাদিক শাহাবুদ্দিন আহমেদের সুস্থতা কামনায় দোয়ার আবেদন

প্রকাশিত: ৬:৩৫ পূর্বাহ্ণ , ৩০ সেপ্টেম্বর ২০২৬, বুধবার , পোষ্ট করা হয়েছে 1 week আগে
ছবি- সময়ের আবর্তন।

মো.সাহিদুল ইসলাম শাহীন:- ​বেনাপোলের পরিচিত মুখ, বস্তুনিষ্ঠ সংবাদের কারিগর ও আমাদের সহকর্মী সাংবাদিক শাহাবুদ্দিন আহমেদ শারীরিকভাবে অসুস্থ হয়ে চিকিৎসাধীন আছেন। সম্প্রতি তিনি যশোর কুইন্স হাসপাতালে বিভিন্ন শারীরিক পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করেছেন। মহান আল্লাহর অশেষ রহমতে তিনি বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন।

​সীমান্ত প্রেসক্লাব বেনাপোল-এর সকল কর্মকর্তা, সদস্য ও সহকর্মীদের পক্ষ থেকে আমরা তাঁর দ্রুত ও পূর্ণাঙ্গ সুস্থতা কামনা করছি। আল্লাহ তাআলা যেন তাঁকে দ্রুত সুস্থ করে আবারও আমাদের মাঝে ফিরিয়ে আনেন এবং মানবসেবামূলক কাজে যুক্ত থাকার তৌফিক দান করেন। আমিন।

সীমান্ত প্রেসক্লাব বেনাপোল-এর সভাপতি-মো.সাহিদুল ইসলাম শাহীন এবং সাধারণ সম্পাদক-মো.আইয়ুব হোসেন পক্ষী এক যৌথ বার্তায় বলেন, “শাহাবুদ্দিন আহমেদ আমাদের একজন অত্যন্ত প্রানবন্ত ও নিবেদিতপ্রাণ সহকর্মী। তাঁর অসুস্থতার খবর আমাদের ব্যথিত করেছে।

আমরা মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি, তিনি যেন দ্রুত পুরোপুরি সুস্থ হয়ে পেশাগত দায়িত্ব ও সমাজের সেবায় আগের মতো সক্রিয় হয়ে ফিরে আসতে পারেন। ​একইসাথে সকল সহকর্মী, শুভানুধ্যায়ী ও সীমান্তবাসীকে তাঁর সুস্থতার জন্য দোয়া করার অনুরোধ জানানো হয়েছে।

​অসুস্থতার কথা জানিয়ে সাংবাদিক শাহাবুদ্দিন আহমেদ এক আবেগঘন বার্তায় তাঁর ফেসবুক সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর কাছে দোয়া চেয়েছেন। তিনি বলেন, “চলার পথে অজান্তে কাউকেও কষ্ট দিয়ে থাকলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ যেন আমাকে দ্রুত সুস্থতা দান করেন এবং আজীবন মানুষের কল্যাণে কাজ করার সুযোগ দেন।”

উল্লেখ্য, গত কয়েকদিন আগে তিনি পেশাগত দায়িত্ব পালণ কালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। স্থানীয় চিকিৎসকের পরামর্শে তার চিকিৎসা চলছিল। আজ বুধবার(৩০ সেপ্টেম্বর) চিকিৎসকের পরামর্শে যশোর কুউন্স হাসপাতালে নিয়ে গেলে, পরীক্ষা-নীরিক্ষা শেষে চিকিৎসকরা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন। বর্তমানে তিনি বাসায় অবস্থান করছেন।

মন্তব্য লিখুন

আরও খবর