ছোটআঁচড়ার ঘরে ঘরে শিশু থেকে বয়োজ্যেষ্ঠ—সবার দোয়ায় সিক্ত ইমদাদ

প্রকাশিত: ১১:০৫ পূর্বাহ্ণ , ৩০ সেপ্টেম্বর ২০২৬, বুধবার , পোষ্ট করা হয়েছে 1 week আগে
ছবি- সময়ের আবর্তন।

মো.সাহিদুল ইসলাম শাহীন:- আসন্ন বেনাপোল পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত শহর জুড়ে বয়ে চলেছে ব্যাপক নির্বাচনী উত্তাপ। এই নির্বাচনে মেয়র পদে হেভিওয়েট প্রার্থী হিসেবে তুমুল আলোচনায় রয়েছেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক, শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব, দক্ষ ক্রীড়া সংগঠক ও বিশিষ্ট সিঅ্যান্ডএফ ব্যবসায়ী মো. ইমদাদুল হক ইমদাদ।

​দীর্ঘ প্রায় ৩ মাস ধরে ধারাবাহিকভাবে পৌরসভার ৯টি ওয়ার্ডের পাড়া-মহল্লায় দিনরাত নির্বাচনী প্রচারণা ও উঠান বৈঠক চালিয়ে যাচ্ছেন তিনি। বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকদের সাথে নিয়ে ঘরে ঘরে গিয়ে দোয়া ও সমর্থন চাইছেন তিনি।

​বুধবার (৩০ সেপ্টেম্বর) প্রতিদিনের ন্যায় ভোর থেকে শুরু করে দিনব্যাপী পৌরসভার ৮নং ওয়ার্ডের ছোটআঁচড়া গ্রামে গণসংযোগ চালান ইমদাদুল হক ইমদাদ। ৮নং ওয়ার্ডে এটি ছিল তার ৭ম দিনের টানা প্রচারণা। প্রচারণা চলাকালে তাকে কাছে পেয়ে এলাকার শিশু-কিশোর, মা-বোন এবং বয়োজ্যেষ্ঠ ভোটাররা আনন্দে আবেগাপ্লুত হয়ে পড়েন এবং তাকে বুকে জড়িয়ে ধরে দোয়া ও পূর্ণ সমর্থন জানান।

এ সময় ইমদাদ সাধারণ ভোটারদের হাতে নির্বাচনী লিফলেট তুলে দেন এবং এলাকার রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা ও অন্যান্য সামাজিক সমস্যা নিয়ে ভোটারদের সাথে গভীর মতবিনিময় করেন।
​
৮নং ওয়ার্ডের ছোটআঁচড়া গ্রামের ৭ম দিনের গণসংযোগে ভোটারদের মাঝে অভূতপূর্ব উদ্দীপনা লক্ষ্য করা গেছে। বিগত ৩ মাসের একটানা প্রচারণায় পৌরসভার ৯টি ওয়ার্ডেই ইমদাদুল হক ইমদাদের গ্রহণযোগ্যতা বহুগুণ বেড়েছে। স্থানীয় ভোটারদের মতে, খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে বিশিষ্ট নাগরিক সমাজ—সব শ্রেণীর মানুষের সুখ-দুঃখে পাশে থাকার কারণে জনগণের আস্থার প্রতীক হয়ে উঠেছেন তিনি।

​ওয়ার্ডের বেশ কয়েকজন জ্যেষ্ঠ ভোটার জানান, “আমরা একজন সৎ, কর্মঠ ও জনগণের সেবককে প্রতিনিধি হিসেবে পেতে চাই। ইমদাদ একজন বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়া সংগঠক হিসেবে দীর্ঘদিন ধরে এলাকার মানুষের কল্যাণে কাজ করছেন। তার দেওয়া প্রতিশ্রুতি ও অবহেলিত পৌরসভাকে আধুনিক ও মাদকমুক্ত মডেল হিসেবে গড়ে তোলার রূপকল্পে আমরা পূর্ণ আস্থা এনেছি।”

​ভোটারদের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সমর্থনে স্পষ্ট হয়ে উঠেছে যে, আসন্ন নির্বাচনে ব্যালটের মাধ্যমে ইমদাদুল হক ইমদাদকে বিজয়ী করতে ৯টি ওয়ার্ডের মানুষ একাট্টা হয়েছেন। আগামী নির্বাচনে ভোটারদের এই সমর্থন গণজোয়ারে রূপ নেবে বলে বিশ্বাস স্থানীয় রাজনীতি সচেতন মহলের।

৮নং ওয়ার্ডের সর্বস্তরের সম্মানিত বাসিন্দাদের উদ্দেশ্যে মেয়র প্রার্থী মো. ইমদাদুল হক ইমদাদ বলেন, ​আমার প্রাণের ছোটআঁচড়া গ্রাম তথা ৮নং ওয়ার্ডের পরম শ্রদ্ধেয় মুরুব্বি, ভালোবাসার মা-বোনেরা এবং আমার প্রিয় ভাই ও তরুণ বন্ধুরা,
​বিগত ৭টি দিন ধরে আমি আপনাদের দরজায় দরজায় ঘুরেছি, আপনাদের সাথে হাত মিলিয়েছি, আপনাদের সুখ-দুঃখের কথা শুনেছি।

পরম করুণাময়ের অশেষ রহমতে আপনারা যে মমতা ও ভালোবাসা দিয়ে আমাকে বুকে টেনে নিয়েছেন, মাথায় হাত রেখে দোয়া করেছেন—এক একজন মায়ের যে আদর আর মুরুব্বিদের যে ভালোবাসা আমি পেয়েছি, তার কাছে আমি চিরঋণী।

৮নং ওয়ার্ডের এই প্রতিটি গলি, এই পথঘাট আমার অত্যন্ত চেনা। এই মাটিতেই আমার শৈশব-কৈশোর কেটেছে, এই মাটি আর মানুষদের সেবা করার অঙ্গীকার নিয়েই আমি রাজনীতি ও সমাজসেবায় এসেছি।

​আজ আমাদের বেনাপোল পৌরসভা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মোড়ে এসে দাঁড়িয়েছে। প্রথম শ্রেণির পৌরসভা হওয়া সত্ত্বেও আমাদের নাগরিক সুযোগ-সুবিধায় যে ঘাটতি রয়েছে, তা আপনারা প্রতিনিয়ত অনুভব করেন। উন্নয়নমূলক কাজের অভাব, সুপেয় পানির সংকট, সঠিক ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনার অভাবে একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতা—এসব দুর্ভোগ প্রতিদিন আমাদের পিছু ছাড়ছে না।

আমি কোনো মিথ্যা বা সুবিশাল রঙিন প্রতিশ্রুতির রাজনীতি করতে আসি নাই। আমি একজন ব্যবসায়ী ও ক্রীড়া সংগঠক হিসেবে কাজের শক্তিতে বিশ্বাস করি।

আপনারা যদি আপনাদের ভালোবাসা ও মূল্যবান ভোটের মাধ্যমে আমাকে সেবা করার সুযোগ দেন, তবে আমি কথা দিচ্ছি: আধুনিক ও জলাবদ্ধতামুক্ত ৮নং ওয়ার্ড: নিরাপদ ও মাদকমুক্ত সমাজ: জনবান্ধব ও স্বচ্ছ পৌরসেবা: মা-বোন ও প্রবীণদের সম্মান করা হবে।

​আমার প্রিয় ভাই ও বোনেরা, বিগত ৩টি মাস ধরে আমি পৌরসভার ৯টি ওয়ার্ডেই আপনাদের সেবা করার আকুতি নিয়ে ঘুরেছি। ৮নং ওয়ার্ডের এই ৭ দিনের ব্যবহারে আপনারা আমাকে যে আস্থা ও ভালোবাসা দিয়েছেন, তা আমার জীবনের অন্যতম বড় অর্জন। এই ভালোবাসা আমি কোনোদিন ভুলব না। ​

আসন্ন বেনাপোল পৌরসভা নির্বাচনে আপনাদের সন্তান, আপনাদের ভাই হিসেবে আপনাদের মূল্যবান ভোট, সার্বিক সমর্থন ও দোয়া চাই। আপনারা আমার পাশে থাকুন, ইনশাল্লাহ আমরা সবাই মিলে ৮নং ওয়ার্ডসহ পুরো বেনাপোলকে একটি উন্নত, মডেল ও মানবিক পৌরসভা হিসেবে গড়ে তুলব।

মন্তব্য লিখুন

আরও খবর