
খাগড়াছড়ির গুইমারা উপজেলার রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সহায়তায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে মাসব্যাপী বিভিন্ন কার্যক্রমের সমাপ্তি হয়েছে।
পুনর্বাসন, চিকিৎসা, শিক্ষা ও কর্মসংস্থানকেন্দ্রিক এসব কার্যক্রমের অংশ হিসেবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দোকানঘর, আহত ব্যক্তিকে হুইলচেয়ার এবং শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) রামসু বাজারে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া। এতে জেলা প্রশাসক, পুলিশ সুপার, গুইমারা রিজিয়নের বিভিন্ন জোনের কমান্ডারসহ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চার ব্যবসায়ীর কাছে নতুন নির্মিত দোকানঘর হস্তান্তর করা হয়। একই ঘটনায় আহত এক ব্যক্তিকে দোকান পরিচালনায় প্রয়োজনীয় সামগ্রী ও চলাচলের জন্য একটি হুইলচেয়ার দেওয়া হয়। ক্ষতিগ্রস্ত পরিবারের শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে নিতে দেওয়া হয় নগদ অর্থ সহায়তা।
এ ছাড়া স্থানীয় শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ এবং গুইমারা ও মানিকছড়ি উপজেলার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। বাজার ও আশপাশের এলাকায় আলোকসুবিধা বাড়াতে কয়েকটি সোলার ল্যাম্পপোস্ট স্থাপন করা হয়েছে।
মাসব্যাপী কর্মসূচিতে বেকার যুবকদের কর্মসংস্থানের উদ্যোগ এবং বিভিন্ন কারিগরি প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের পুরস্কার দেওয়ার ব্যবস্থাও করা হয়।
সমাপনী অনুষ্ঠানের অংশ হিসেবে আয়োজিত বিনামূল্যের চিকিৎসা ক্যাম্পে প্রায় ১ হাজার ২০০ মানুষকে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়েছে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।
আয়োজকদের ভাষ্য, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের স্বাভাবিক জীবনে ফেরাতে তাৎক্ষণিক সহায়তার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে এসব কার্যক্রম নেওয়া হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...