
মো.সাহিদুল ইসলাম শাহীন:- দেশের সব বন্দরকে রাজনৈতিক বলয়মুক্ত করে স্বচ্ছ ও ব্যবসাবান্ধব পরিবেশ ফিরিয়ে আনার অঙ্গীকার ব্যক্ত করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান। আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) কোনো পূর্বনির্ধারিত প্রটোকল বা আনুষ্ঠানিকতা ছাড়াই আকস্মিকভাবে দেশের বৃহত্তম বেনাপোল স্থলবন্দর পরিদর্শন শেষে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বেনাপোল স্থলবন্দরের সার্বিক কর্মকাণ্ড, আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল, বিভিন্ন পণ্যাগারের (শেড) পণ্য ব্যবস্থাপনা, ইমিগ্রেশন ও বাংলাদেশ-ভারত জিরো পয়েন্ট সরেজমিনে ঘুরে দেখেন। একই সঙ্গে তিনি দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য গতিশীল করা এবং যাত্রীসেবার মান পর্যালোচনার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের দিকনির্দেশনা প্রদান করেন।
মতবিনিময় সভায় সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, সিঅ্যান্ডএফ ব্যবসায়ী, আমদানিকারক ও শ্রমিক নেতাদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী স্পষ্ট বার্তা দিয়ে বলেন:
*বন্দর কোনো রাজনৈতিক বলয়ের জায়গা নয়। রাজনৈতিক হস্তক্ষেপ সম্পূর্ণ বরদাশত করা হবে না; বরং প্রকৃত ব্যবসায়ী ও অংশীজনদের স্বার্থকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।
*অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি পণ্য খালাসের গতি বৃদ্ধি, প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। ব্যবসায়ীরা যেন দ্রুত ও হয়রানিমুক্ত সেবা পান, সে বিষয়ে চরম সতর্ক থাকতে বলা হয়েছে।
* কোনো প্রভাবশালী গোষ্ঠী বা কায়েমি স্বার্থের কারণে বন্দরের স্বাভাবিক কার্যক্রম যেন বিঘ্নিত না হয়। ব্যবসায়ী ও বন্দর ব্যবহারকারীদের যে কোনো যুক্তিসংগত সমস্যা গুরুত্বসহকারে শুনে দ্রুত মেটানোর নির্দেশ দেন তিনি।
*যাত্রী যাতায়াত সহজ করতে ইমিগ্রেশন ও সীমান্ত নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়ন নিশ্চিত করা হবে। এজন্য নিরাপত্তা সংস্থা, কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষের মধ্যে সুদৃঢ় সমন্বয় বজায় রাখার তাগিদ দেন তিনি।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. মানজারুল মান্নান এবং যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এছাড়া স্থানীয় ব্যবসায়ী ও শ্রমিকদের পক্ষে সভায় বক্তব্য ও তথ্য তুলে ধরেন বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মো. মফিজুর রহমান সজন এবং ‘বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫’-এর সাধারণ সম্পাদক মো. সহিদ আলী সহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রতিমন্ত্রী আশ্বাস দেন যে, জাতীয় অর্থনীতিতে বেনাপোল বন্দরের গুরুত্ব বিবেচনা করে সরকারের পক্ষ থেকে অবকাঠামো উন্নয়ন এবং সীমান্ত বাণিজ্য সহজীকরণের যাবতীয় পদক্ষেপ অব্যাহত থাকবে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...