• জাতীয় শীর্ষ সংবাদ
  • ​শার্শায় শান্তিশৃঙ্খলা বজায় রেখে দুর্গাপূজা উদ্‌যাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

​শার্শায় শান্তিশৃঙ্খলা বজায় রেখে দুর্গাপূজা উদ্‌যাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১০:২০ পূর্বাহ্ণ , ১ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 1 week আগে
ছবি- সময়ের আবর্তন।

মো.সাহিদুল ইসলাম শাহীন:- আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, শান্তিময় ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপনের লক্ষ্যে এবং পূজামণ্ডপগুলোতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখাসহ সার্বিক বিষয়ে প্রস্তুতি গ্রহণের জন্য যশোরের শার্শায় এক প্রস্তুতী সভা অনুষ্ঠিত হয়েছে।

​আজ বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) বেলা ১১টায় শার্শা উপজেলা পরিষদ অডিটরিয়ামে এই সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফজলে ওয়াহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮৫, যশোর-১ (শার্শা) আসনের জাতীয় সংসদ সদস্য মো. আজিজুর রহমান।

​সভায় সর্বজনীন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও নিরাপদে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
​*পূজামণ্ডপগুলোতে ভক্ত ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, বিজিবি ও আনসার বাহিনীর প্রয়োজনীয় টহল ও নজরদারি জোরদার করার বিষয়ে আলোচনা হয়। সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং প্রতিটি মণ্ডপে নিজস্ব স্বেচ্ছাসেবক টিম গঠন ও সক্রিয় রাখার তাগিদ দেওয়া হয়।

​*শার্শা একটি সীমান্তবেষ্টিত উপজেলা হওয়ায় সীমান্ত সংলগ্ন পূজামণ্ডপগুলোতে বিশেষ নজরদারি ও বিজিবির (BGB) টহল জোরদার করার বিষয়ে বিজিবি কোম্পানী কমান্ডারদের সাথে বিস্তারিত আলোচনা করা হয়।

​*পূজার দিনগুলোতে মণ্ডপগুলোতে যাতে নিরবচ্ছিন্ন ও সচল বিদ্যুৎ সরবরাহ থাকে, সে বিষয়ে যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর কর্মকর্তাদের সাথে কথা বলা হয় এবং যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিদ্যুৎ বিভাগের টিম প্রস্তুত রাখার নির্দেশনা দেওয়া হয়।

​*প্রতিটি পূজা মণ্ডপে অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিশ্চিত করা এবং ফায়ার সার্ভিসকে সর্বদা প্রস্তুত রাখার বিষয়ে আলোকপাত করা হয়।

​*সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য যেকোনো উপায়ে যাতে কোনো গুজব ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট না হতে পারে, সে বিষয়ে স্থানীয় প্রশাসন, ইউপি চেয়ারম্যান এবং পূজা উদযাপন পরিষদকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

​*শান্তিশৃঙ্খলা বজায় রেখে সঠিক সময়ে প্রতিমা বিসর্জন এবং পূজা চলাকালীন ট্রাফিক ও সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ সুনিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

​উক্ত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বেনাপোল পৌরসভার প্রশাসক, শার্শার সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম, শার্শা থানার অফিসার-ইন-চার্জ (ওসি) শামিনুল হক, বেনাপোল পোর্ট থানার ওসি মো. আশরাফ হোসেন, যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর ডেপুটি জেনারেল ম্যানেজার এবং বেনাপোল, পুটখালী, গোগা, কায়বা, রুদ্রপুর, রঘুনাথপুর ও শিকারপুর বিওপির বিজিবি কোম্পানী কমান্ডারগণ।

​এছাড়া শার্শা উপজেলার ডিহি, লক্ষণপুর, বাহাদুরপুর, বেনাপোল, পুটখালী, গোগা, কায়বা, বাগআঁচড়া, উলাশী, শার্শা ও নিজামপুর ইউনিয়ন পরিষদের প্রশাসকগণ, উপজেলা ও বেনাপোল পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি/সাধারণ সম্পাদক, উপজেলার সকল পূজামণ্ডপের সভাপতি/সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শার্শা উপজেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

​সংবাদ মাধ্যম কাভারেজের জন্য সভায় অংশ নেন সীমান্ত প্রেসক্লাব বেনাপোলের সভাপতি মো. সাহিদুল ইসলাম শাহীন,শার্শা উপজেলা প্রেসক্লাবের সভাপতি-আহম্মদ আলী শাহীন,সাধারণ সম্পাদক-আব্দুল মান্নান
সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।

মন্তব্য লিখুন

আরও খবর