পাইকগাছায় পুশবিরোধী অভিযানে জরিমানা; দেড় লাখ রেণু অবমুক্ত

প্রকাশিত: ১২:৪৪ অপরাহ্ণ , ১ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 1 week আগে
ছবি- সময়ের আবর্তন।

এম জালাল উদ্দীন:পাইকগাছা(খুলনা)

খুলনার পাইকগাছায় পুশবিরোধী অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে চিংড়ি বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই অভিযানে প্রাকৃতিক উৎস থেকে আহরণ করা আনুমানিক দেড় লাখ চিংড়ি রেণু জব্দ করে নদীতে অবমুক্ত করা হয়।

বৃহস্পতিবার (১ অক্টোবর) উপজেলার সোলাদানা ইউনিয়নের বেতবুনিয়া এলাকায় অভিযানটি পরিচালনা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক।

অভিযানে মৎস্য ও মৎস্যপণ্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ আইন অনুযায়ী অস্বাস্থ্যকর পরিবেশে চিংড়ি বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে মোট ৪ হাজার টাকা প্রশাসনিক জরিমানা করা হয়।

পাশাপাশি মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন বাস্তবায়নে অভিযান চালিয়ে প্রাকৃতিক উৎস থেকে আহরণ করা আনুমানিক ১ লাখ ৫০ হাজার চিংড়ি রেণু জব্দ করা হয়।

পরে জব্দ করা রেণুগুলো নদীতে অবমুক্ত করা হয়।মৎস্যসম্পদ সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক।

মন্তব্য লিখুন

আরও খবর