
শাহরিয়ার মিল্টন , শেরপুর: শেরপুরের নকলা উপজেলায় ব্রহ্মপুত্র নদের ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য ফাহিম চৌধুরী ও শেরপুর জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।
গতকাল শুক্রবার (২ অক্টোবর) উপজেলার চরঅষ্টধর ইউনিয়নের রেহাই অষ্টধর গ্রামে ব্রহ্মপুত্র নদের তীরবর্তী ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন তারা। এ সময় তারা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে জনস্বার্থসংশ্লিষ্ট সমস্যা সরেজমিনে চিহ্নিত করা, স্থানীয় মানুষের কথা শোনা এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের মাধ্যমে জনসেবা আরও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করা হয়। পরে পাঠাকাটা ইউনিয়নের সদ্য পুনঃখননকৃত একটি খালে মাছের পোনা অবমুক্ত করেন ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা তোফায়েল আহমেদ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুদীপ্ত ধর, নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীরসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, কৃষক ও মৎস্যজীবী , ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক এবং স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...