
দেশের প্রথম সারির জাতীয় দৈনিক বাংলাদেশের আলো-এর ফেনী জেলা প্রতিনিধি সাংবাদিক আবুল হাসনাত তুহিনকে স্টাফ রিপোর্টার পদে পদোন্নতি দেওয়া হয়েছে। গত ৪ অক্টোবর পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক মফিজুর রহমান স্বাক্ষরিত নিয়োগপত্র ও পরিচয়পত্রের মাধ্যমে তাকে এ দায়িত্ব দেওয়া হয়।
দীর্ঘ একযুগ সাংবাদিকতা জীবনে আবুল হাসনাত তুহিন বিভিন্ন গণমাধ্যমে পেশাগত দায়িত্ব পালন করেছেন। ২০২৫ সালের ১৭ সেপ্টেম্বর তিনি বাংলাদেশের আলো-এর ফেনী জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এক বছরের দায়িত্ব পালনে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, পেশাগত নিষ্ঠা ও কর্মদক্ষতার মাধ্যমে তিনি কর্তৃপক্ষের আস্থা অর্জন করেন। এরই ধারাবাহিকতায় তাকে জেলা প্রতিনিধি থেকে স্টাফ রিপোর্টার পদে পদোন্নতি দেওয়া হয়।
আবুল হাসনাত তুহিন বর্তমানে জাতীয় দৈনিক জবাবদিহি-এর ফেনী জেলা প্রতিনিধি, CSTV News-এর চেয়ারম্যান, Fenir Sangbad এর প্রকাশক, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক এবং দাগনভূঞা প্রেসক্লাবের নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
এর আগে তিনি স্যাটেলাইট টেলিভিশন এশিয়ান টিভি, দৈনিক লাল-সবুজের দেশ ও দৈনিক সূর্যোদয়-এর ফেনী জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া জাতীয় সাপ্তাহিক ভাঙাগড়া-এর নির্বাহী সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
পদোন্নতি প্রসঙ্গে সাংবাদিক আবুল হাসনাত তুহিন বলেন, সাংবাদিকতাকে আমি শুধু পেশা হিসেবে নয়, মানবসেবার অন্যতম মাধ্যম হিসেবে মনে করি। নিরপেক্ষতা, স্বচ্ছতা ও বস্তুনিষ্ঠতা বজায় রেখে কাজ করার চেষ্টা করি। প্রান্তিক ও অসহায় মানুষের কণ্ঠস্বর হয়ে দাঁড়ানো এবং নির্যাতিত-নিপীড়িত সাংবাদিকদের অধিকার নিয়ে কথা বলা আমার পেশাগত দায়িত্বের অংশ।
তিনি আরো বলেন, এক বছরের দায়িত্ব পালনের কর্মদক্ষতা পর্যালোচনা করে বাংলাদেশের আলো কর্তৃপক্ষ আমাকে জেলা প্রতিনিধি থেকে স্টাফ রিপোর্টার হিসেবে যে দায়িত্ব দিয়েছে, তা আমার জন্য বড় অনুপ্রেরণা। নতুন এই দায়িত্বের মাধ্যমে সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে আরও দায়িত্বশীলভাবে কাজ করতে চাই।
নতুন দায়িত্ব পালনে বাংলাদেশের আলো-এর সম্পাদক ও প্রকাশক, সহকর্মী এবং দপ্তরের সংশ্লিষ্ট সবাইকে কৃতজ্ঞতা জানান তিনি। একই সঙ্গে পত্রিকার পাঠক, রাজনৈতিক ব্যক্তিত্ব, জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি কর্মকর্তা এবং সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।
সাংবাদিক আবুল হাসনাত তুহিন বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের স্বার্থে তথ্য দিয়ে সহযোগিতা করুন। তথ্যদাতার পরিচয় গোপন রেখে যাচাই-বাছাইয়ের মাধ্যমে সংবাদ প্রকাশের ক্ষেত্রে সর্বোচ্চ পেশাগত সতর্কতা অবলম্বন করা হবে।
যোগাযোগ:
আবুল হাসনাত তুহিন, ফেনী
ই-মেইল: channelsangbad@gmail.com
মোবাইল/হোয়াটসঅ্যাপ: ০১৭১১-৩৮৯৭৪৯, ০১৮২০-৫৫২১৫৬
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...