সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ

প্রকাশিত: ১২:৫১ অপরাহ্ণ , ৫ অক্টোবর ২০২৬, সোমবার , পোষ্ট করা হয়েছে 4 days আগে
ছবি- সময়ের আবর্তন।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁর সাপাহার উপজেলার শিরন্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও বিএনপির মনোনয়নপ্রত্যাশী মো. শাহজাহান আলী গণসংযোগ করেছেন।

সোমবার (৫ অক্টোবর) বিকেলে তিনি শিরন্টি ইউনিয়নের খঞ্জনপুর বাজারে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন।

গণসংযোগকালে শাহজাহান আলী স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। এ সময় তিনি এলাকার মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন।

এ সময় তার সঙ্গে কর্মী, সমর্থক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য লিখুন

আরও খবর