​অসুস্থ সাংবাদিক শাহাবুদ্দিনের পাশে বিএনপি নেতৃবৃন্দ, দ্রুত সুস্থতা কামনা

প্রকাশিত: ২:০২ অপরাহ্ণ , ৫ অক্টোবর ২০২৬, সোমবার , পোষ্ট করা হয়েছে 5 days আগে
ছবি- সময়ের আবর্তন।

মো.সাহিদুল ইসলাম শাহীন:- শার্শা উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এবং স্থানীয় জ্যেষ্ঠ সাংবাদিক শাহাবুদ্দিন সম্প্রতি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে যশোর কুইন্স হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় বর্তমানে তিনি নিজ বাসভবনে চিকিৎসকদের পরামর্শে বিশ্রামে ও চিকিৎসাধীন রয়েছেন।

​অসুস্থ এই সংবাদকর্মীর শারীরিক অবস্থার সার্বিক খোঁজখবর নিতে সোমবার (৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে তার নিজ বাসভবন ৮নং পৌর ওয়ার্ডের ছোটআঁচড়া গ্রামে যান শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান লিটন। এ সময় তার সঙ্গে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের একঝাঁক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

​বাসভবনে উপস্থিত হয়ে বিএনপি নেতারা অসুস্থ সাংবাদিক শাহাবুদ্দিনের পাশে কিছু সময় কাটান, তার শারীরিক অবস্থার খোঁজ নেন এবং উন্নত চিকিৎসার বিষয়ে পরিবারের সদস্যদের সাথে বিস্তারিত কথা বলেন।

​সাক্ষাৎকালে শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান লিটন এক আবেগঘন বক্তব্য দেন। তিনি বলেন, “সাংবাদিক শাহাবুদ্দিন সমাজের বিভিন্ন সংকট ও মানুষের সুখ-দুঃখের কথা লেখনীর মাধ্যমে তুলে ধরেছেন।

আজ তিনি অসুস্থ হয়ে চিকিৎসাধীন, এ অবস্থায় তার পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা তার দ্রুত ও পূর্ণাঙ্গ আরোগ্য কামনা করছি এবং তার চিকিৎসা সহায়তায় যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দিচ্ছি।”

​এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন:
​বেনাপোল পৌর বিএনপির সভাপতি- নাজিমউদ্দিন,
​সহ-সভাপতি-এ কে এম আতিকুজ্জামান সনি,
​সাংগঠনিক সম্পাদক- আকতারুজ্জামান আক্তার
​বেনাপোল ইউনিয়ন বিএনপির সভাপতি- আলমগীর সিদ্দিক,​সাধারণ সম্পাদক -আবুল কাশেম
​ছোটআঁচড়া ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সবুর শেখ,​সাধারণ সম্পাদক- ইসরাফিল সরদার
​বেনাপোল পৌর যুবদলের আহ্বায়ক- মফিজুর রহমান বাবু,​সদস্য সচিব রাহানুজ্জামান দিপু,
​যুবদলের যুগ্ম আহ্বায়ক- আশরাফুল ও মীর আলম
​যুবদল নেতা ইউনুস,
​বেনাপোল কৃষক দলের সভাপতি- জসিম উদ্দিন
​স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব -ওমর ফারুক
​সংশ্লিষ্ট ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি- মশিউর রহমানসহ স্থানীয় বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।

​সাংবাদিক শাহাবুদ্দিনের দ্রুত সুস্থতার জন্য তার পরিবার, সহকর্মী এবং স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ: সর্বস্তরের মানুষের কাছে দোয়া প্রার্থনা করেছেন।

মন্তব্য লিখুন

আরও খবর