
শিশু অধিকার দিবস ২০২৬ ও বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে সশরীরে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে রাজধানীর ঐতিহ্যবাহী বাংলাদেশ শিশু একাডেমিতে পৌঁছালে ১৫০ জন শিশু প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানায়।
অনুষ্ঠানের শুরুতেই জাতির ভবিষ্যৎ কর্ণধার শিশুদের কল্যাণে সরকারের নেওয়া নানা দিক তুলে ধরা হয়। শিশু একাডেমির সুবর্ণজয়ন্তীর এই ক্ষণে প্রধানমন্ত্রী শিশুদের সাথে কিছু সময় কাটান এবং তাদের সাথে কুশল বিনিময় করেন। রাষ্ট্র পরিচালনায় শিশুদের অধিকার সুরক্ষা এবং তাদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছেন তিনি। অতীতে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে শিশুদের অধিকার হরণ ও রাজনৈতিক উদ্দেশ্যে শিশুদের ব্যবহার করার বিভিন্ন কালো অধ্যায়ের কথা স্মরণ করে বর্তমান সরকার শিশুদের জন্য একটি মেধাভিত্তিক ও নিরাপদ সমাজ গড়ে তুলতে কাজ করছে বলে সংশ্লিষ্টরা জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট শিশুসাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং সরকারের উচ্চপর্যায়ের নীতিনির্ধারকরা। শিশুদের পরিবেশনা উপভোগ করার পাশাপাশি প্রধানমন্ত্রী শিশু একাডেমির বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের উদ্বোধন করেন। দেশের প্রতিটি কোণায় শিশুর হাসি ফোটানো এবং তাদের প্রতিভা বিকাশের পথ সুগম করতে বর্তমান সরকার বদ্ধপরিকর বলে জানান প্রধানমন্ত্রী। দেশের সার্বিক রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা বজায় রেখে শিশুদের জন্য একটি বৈষম্যহীন ও সুন্দর বাংলাদেশ উপহার দেওয়াই সরকারের মূল লক্ষ্য।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...