সাপাহারে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রহিমের গণসংযোগ

প্রকাশিত: ১১:১৮ পূর্বাহ্ণ , ৭ অক্টোবর ২০২৬, বুধবার , পোষ্ট করা হয়েছে 2 days আগে
ছবি- সময়ের আবর্তন।

নওগাঁর সাপাহার উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম উপজেলার মির্জাপুর গ্রামে গণসংযোগ করেছেন।

বুধবার (৭ অক্টোবর) বিকেলে তিনি মির্জাপুর গ্রামের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এ সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যা, অভাব-অভিযোগ ও প্রত্যাশার কথা শোনেন।

গণসংযোগকালে আব্দুর রহিম বলেন, এলাকার মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগের মাধ্যমে তাদের সমস্যা ও প্রত্যাশা জানতে চান। জনগণের পাশে থেকে এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করতে তিনি আগ্রহী।

তিনি বলেন, জনগণের ভালোবাসা, সহযোগিতা ও দোয়া নিয়ে সামনে এগিয়ে যেতে চান। এ জন্য তিনি স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা ও দোয়া কামনা করেন।

গণসংযোগকালে স্থানীয় বিএনপির নেতাকর্মীসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মন্তব্য লিখুন

আরও খবর