বিশ্বনাথে দিনভর নানা কর্মসূচি ও পরিদর্শনে ব্যস্ত সময় পার করলেন – ডিসি আব্দুল্লাহ আল মামুন

প্রকাশিত: ১২:০৮ অপরাহ্ণ , ৮ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 1 day আগে
ছবি- সময়ের আবর্তন।

মোঃআব্দুল কাইয়ুম,বিশ্বনাথ(সিলেট): সিলেটের নবাগত জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন বিশ্বনাথ প্রথম বারের মতো উপজেলা পরিদর্শন করেছেন।

আজ ৮ই অক্টোবর(বৃহস্পতিবার)দিনব্যাপী এই সফরে তিনি উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করেন এবং দাপ্তরিক কার্যক্রমের খোঁজখবর নেন।

​সফরের শুরুতে জেলা প্রশাসক বিশ্বনাথ উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন কার্যালয়ে পৌঁছালে তাকে ফুল দিয়ে স্বাগত জানান উপজেলা নির্বাহী অফিসার জাহিদ বিন কাসেম,সহকারী কমিশনার (ভূমি)শিহাব বিন আমিন, থানা অফিসার ইনচার্জ গাজী মাহবুবুর রহমানসহ প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।

এর পর উপজেলা মিলনায়তনে প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় শেষে অসহায় পরিবারের মাঝে আর্থিক অনুদান,সেলাই মেশিন প্রদান,শিক্ষার্থীদের মাঝে খেলাধুলা সামগ্রী ও গ্রাম পুলিশদের মাঝে মোবাইল ফোন ও বাই সাইকেল বিতরণ করেন।

পরে তিনি একে একে উপজেলা ভূমি অফিস,কৃষি অফিস পরিদর্শন করেন এবং উপজেলা পরিষদ প্রাঙ্গন ও ভূমি অফিস প্রাঙ্গনে বৃক্ষরোপন করেন এবং ক্লিন বিশ্বনাথ গ্রীন বিশ্বনাথ নামে সেচ্ছাসেবী সংগঠনের উদ্বোধন করেন। খোজ নেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরের।

বিশ্বনাথে প্রথম বার জেলা প্রশাসকের আগমনের বিষয়ে বিশেষ কোনো কারণ আছে কি না সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে তিনি জানান, বিশেষ কোনো কারণ নেই, এটি প্রশাসনের নিয়মিত পরিদর্শনের অংশ।

বিশ্বনাথ উপজেলা প্রশাসনিক সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে কি না জানতে চাইলে তিনি বলেন, প্রশাসনিক বিভিন্ন সমস্যা, সংকট রয়েছে যেগুলো আমরা দ্রুত সমাধানের চেষ্টা করব।

বাসিয়া নদীর তীর দখল, নদীতে বর্জ্য ফেলে ভরাট সংক্রান্ত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি আমি অবগত নয়।

তাৎক্ষণিক ইউএনও’র কাছ থেকে দখল, (আইন জটিলতা) ময়লা আবর্জনা ফেলার বিষয়টি তিনি অবগত হন।

এসময় দখলকারীদের তালিকা তৈরি করে তাঁর (জেলা প্রশাসক) নিকট প্রদানের নির্দেশ দেন নির্বাহী কর্মকর্তা জাহিদ বিন কাশেমকে। নদীতে বর্জ্য ফেলে ভরাট না করার দাবী জানান পৌর শহরের বাসিন্দাদের নিকট।

এ সময় স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা,জনপ্রতিনিধি,সাংবাদিকসহ সেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য লিখুন

আরও খবর