ডেঙ্গু রুখতে বেনাপোল পোর্ট থানা জামায়াতের বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

প্রকাশিত: ৫:০০ পূর্বাহ্ণ , ৯ অক্টোবর ২০২৬, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 15 hours আগে
ছবি- সময়ের আবর্তন।

মো.সাহিদুল ইসলাম শাহীন:- ডেঙ্গুর প্রকোপ প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় যশোর জেলার বেনাপোল পোর্ট থানা জামায়াতে ইসলামীর উদ্যোগে এলাকা পরিচ্ছন্নতা ও মশা নিধন অভিযান পরিচালিত হয়েছে। ​শুক্রবার (৯ অক্টোবর) সকাল ৮টার দিকে বেনাপোল বাজার এলাকা এবং এর আশপাশের গুরুত্বপূর্ণ স্থানসমূহে এ সচেতনতামূলক ও সামাজিক পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়।

​বেনাপোল পোর্ট থানা জামায়াতে ইসলামীর আমির ও মেয়র প্রার্থী মো. রেজাউল ইসলাম এ মশা নিধন ও পরিচ্ছন্নতা কর্মসূচির শুভ সূচনা করেন। এ সময় তিনি বলেন, “ডেঙ্গু প্রতিরোধে কেবল সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধি করা আমাদের সবার দায়িত্ব। সুস্থ ও সুন্দর বেনাপোল গঠনে আমরা ধারাবাহিকভাবে এ ধরনের জনকল্যাণমূলক কাজ চালিয়ে যাব।”

​কর্মসূচিতে উপস্থিত থেকে সরাসরি পরিচ্ছন্নতা ও ওষুধ ছিটানোর কাজে অংশ নেন- বেনাপোল পোর্ট থানার সেক্রেটারি মো. আব্দুল হামিদ, পৌর আমির মো. রিয়াছাত আলী, পৌর সেক্রেটারি মো. নুরুল হক, এবং কর্মপরিষদ সদস্য মো. ওসমান গনি ও মনিরুজ্জামান। ​এছাড়াও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থীরা উপস্থিত ছিলেন; যাদের মধ্যে ৩নং ওয়ার্ডের মো. জাহাঙ্গীর আলম, ৫নং ওয়ার্ডের মো. শহিদুল্লাহ, মো. শওকত আলী, ৭নং ওয়ার্ডের মো. জাকারিয়া এবং ৮নং ওয়ার্ডের মো. আনোয়ার হোসেন অন্যতম।

​অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে বেনাপোল উন্নয়ন কমিটির সভাপতি মাওলানা ইলিয়াছ, সদস্য শাহাদৎ হোসেন ও আব্দুল কাদের, এবং শ্রমিক কল্যাণ পোর্ট থানার সেক্রেটারি মো. শহিদুল ইসলাম শহিদসহ দলটির স্থানীয় বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতাকর্মী ও সাধারণ কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

​অভিযানকালে বাজারের জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয় এবং ফগার মেশিন ও স্প্রে মেশিনের সাহায্যে মশাবাহিত রোগ প্রতিরোধে ওষুধ ছিটানো হয়। স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা জামায়াতে ইসলামীর এ সামাজিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

মন্তব্য লিখুন

আরও খবর