
মো.সাহিদুল ইসলাম শাহীন:- আসন্ন বেনাপোল পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত শহর বেনাপোলে বইছে উৎসবমুখর নির্বাচনী হাওয়া। এ নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন যুবদল নেতা, বেনাপোলের কৃতি সন্তান, দক্ষ ক্রীড়া সংগঠক ও বিশিষ্ট সিএন্ডএফ ব্যবসায়ী মো. ইমদাদুল হক ইমদাদ। দীর্ঘ প্রায় তিন মাস ধরে তিনি পৌরসভার ৯টি ওয়ার্ডের পাড়া-মহল্লা ও গ্রামে ধারাবাহিক গণসংযোগ এবং প্রচার-প্রচারণা চালিয়ে ভোটারদের মন জয় করে নিয়েছেন।
বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে ইমদাদুল হক প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ঘরে ঘরে গিয়ে ভোটারদের দোয়া ও সমর্থন কামনা করছেন। সাধারণ ভোটাররা—বিশেষ করে শিশু-কিশোর, নারী এবং বয়োজ্যেষ্ঠরা তাকে কাছে পেয়ে অত্যন্ত আন্তরিকতার সাথে বুকে জড়িয়ে নিচ্ছেন এবং দোয়া করছেন। শিক্ষা ও সামাজিক উন্নয়নে তাঁর পূর্বের অবদান, বিশেষ করে গত ৩ অক্টোবর বেনাপোল পৌর বিয়েবাড়ীতে কৃতি শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মাননা প্রদানের উদ্যোগটি সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
আজ শুক্রবার (৯ অক্টোবর) প্রচারণার ৩য় দিনে ইমদাদুল হক ইমদাদ নেতাকর্মীদের সাথে নিয়ে ৭নং ওয়ার্ডের গুরুত্বপূর্ণ গাজীপুর গ্রামে দিনভর গণসংযোগ করেন। বেনাপোল স্থলবন্দর সংলগ্ন হওয়ায় এই গ্রামটির অর্থনৈতিক ও কৌশলগত গুরুত্ব অন্যান্য ওয়ার্ডের তুলনায় অনেক বেশি। এখানে বিপুল সংখ্যক শ্রমজীবী ও কর্মজীবী মানুষ বসবাস করেন। তাই বাড়ি বাড়ি লিফলেট বিতরণের পাশাপাশি অফিস পাড়া ও শ্রমিক সমাবেশে ইমদাদের বিশেষ প্রচার জোরদার ভূমিকা রাখছে।
গাজীপুর গ্রামের মাঝখান দিয়ে বয়ে যাওয়া ইছামতী নদীর শাখা খালটি দীর্ঘদিন ধরে অবহেলিত ও ভরাট হয়ে আছে। প্রচারণাকালে স্থানীয় বাসিন্দারা খালটি পুনঃখননের জোরালো দাবি জানালে মেয়র প্রার্থী ইমদাদ আশ্বাস দেন—তিনি নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে এই খাল পুনঃখনন করে গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশ ফিরিয়ে আনবেন।
গাজীপুর গ্রামের স্থানীয় এক বয়োজ্যেষ্ঠ ভোটার জানান, ‘ইমদাদ ঘরের ছেলের মতো এসে সবার সুখ-দুঃখের কথা শুনছেন। খালের সমস্যার যে প্রতিশ্রুতি তিনি দিয়েছেন, তাতে আমরা বিশ্বাস রাখতে চাই।’ সাধারণ শ্রমজীবী মানুষও মনে করছেন, ব্যবসায়ী ও সংগঠক হিসেবে তাঁর কাজের দক্ষতা বেনাপোল পৌরসভার উন্নয়নকে বহুদূর নিয়ে যেতে সক্ষম।
বিগত তিন মাসের ধারাবাহিক গণসংযোগে বেনাপোল পৌরসভার ৯টি ওয়ার্ডেই ইমদাদুল হক ইমদাদের গ্রহণযোগ্যতা বহুগুণ বেড়েছে। একজন সফল ব্যবসায়ী ও ক্রীড়া সংগঠক হওয়ায় তরুণেরা যেমন তাঁর মাঝে নতুন রূপরেখা দেখছেন, তেমনি তাঁর বিনয়ী ব্যবহারে বয়োজ্যেষ্ঠরা তাঁকে আপন করে নিয়েছেন। সাধারণ মানুষের মূল সংকট—নাগরিক সুবিধার অভাব, ড্রেনেজ ব্যবস্থা ও পরিবেশগত সমস্যা সমাধান নিয়ে ইমদাদের দেওয়া সুস্পষ্ট ও বাস্তবসম্মত পরিকল্পনায় ভোটাররা আস্থা স্থাপন করছেন। ভোটারদের মতে, অন্য প্রার্থীদের ফাঁকা বুলির চেয়ে ইমদাদের উন্নয়নমুখী অঙ্গীকার অনেক বেশি গ্রহণযোগ্য।
তৃণমূলের ভোটারদের আমেজ ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ইঙ্গিত দিচ্ছে যে, আসন্ন নির্বাচনে ভোটাররা পরিবর্তনের পক্ষে এবং পৌরসভার সার্বিক মান উন্নয়নে ইমদাদুল হক ইমদাদকেই তাদের প্রথম পছন্দ হিসেবে দেখছেন। সর্বোপরি, ৯টি ওয়ার্ডের গণসংযোগে মানুষের যে অভূতপূর্ব সাড়া ও ভালোবাসার চিত্র ফুটে উঠছে, তা বেনাপোল পৌরসভা নির্বাচনে ইমদাদুল হক ইমদাদের শক্ত অবস্থান ও বিজয়ের সম্ভাবনাকে আরো উজ্জ্বল করে তুলছে।
৭নং ওয়ার্ডে গণসংযোগকালে ভোটারদের সাথে মতবিনিময়ে ইমদাদুল হক ইমদাদ বলেন, বেনাপোল আমার জন্মস্থান, এটি আমার প্রাণের শহর। সীমান্ত ঘেরা এই বেনাপোলকে একটি আধুনিক, বাসযোগ্য ও সুন্দর মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলাই আমার মূল স্বপ্ন। দীর্ঘদিন ধরে আপনাদের পাশে থেকে সুখ-দুঃখ ভাগ করে নেওয়ার চেষ্টা করেছি।
আজ আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে আমি আপনাদেরই একজন সন্তান ও ভাই হিসেবে একটু সেবা করার সুযোগ চাইতে এসেছি। দীর্ঘ ৩ মাস ধরে পৌরসভার ৯টি ওয়ার্ডের প্রতিটি গ্রামে, পাড়া-মহল্লায়, মেহনতি মানুষ ও শ্রমজীবীদের দরজায় আমি গিয়েছি। আপনারা যে ভালোবাসা, আদর ও দোয়া আমাকে দিয়েছেন, তা আমার জীবনের সবচেয়ে বড় অর্জন।
বিশেষ করে ৭নং ওয়ার্ডের গাজীপুর গ্রামসহ সর্বস্তরের মানুষের যে আকুল দাবি—ইছামতী নদীর শাখা খাল পুনঃখনন, জলাবদ্ধতা দূরীকরণ, হাকর দখলমুক্ত করা, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা ও শিক্ষার মানোন্নয়ন—আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আপনাদের মূল্যবান ভোটে নির্বাচিত হতে পারলে জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এসব নাগরিক সমস্যা অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করব।
আমাদের তরুণ ও শিশুদের জন্য মাদকমুক্ত পরিবেশ, শিক্ষা ও খেলার সুব্যবস্থা এবং বেনাপোল বন্দরের শ্রমজীবী মানুষের অধিকার ও কল্যাণ নিশ্চিত করাই হবে আমার প্রথম কাজ।
আমি কোনো শাসক হতে আসিনি, আপনাদের সেবক হয়ে বেনাপোলকে একটি উন্নত ও বৈষম্যহীন মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই।
আগামী নির্বাচনে আপনাদের দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট প্রত্যাশা করছি। আমাকে আপনাদের পাশে থেকে কাজ করার সুযোগ দিন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
তেঁতুলিয়া ইউএনও’র এ কেমন মিসটেক
তেঁতুলিয়া ইউএনও’র এ কেমন মিসটেক