
খুলনার পাইকগাছা পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত ২টার দিকে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাতিখালী মন্দির সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করেন পাইকগাছা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল আজিজ।
আটক ব্যক্তিরা হলেন, পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোমরেজ আলীর ছেলে মো. নাজমুল (২৬) ও শাহাজাহান গাজীর ছেলে মো. শাহআলম (২৬)।
থানা সূত্রে জানা গেছে, আটক দুজনের বিরুদ্ধে সামারি ট্রায়ালের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এ বিষয়ে পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আব্দুল আউয়াল কবির বলেন, মাদকের বিষয়ে কোনো ছাড় নেই। মাদকের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত ছিলো এবং থাকবে।
তিনি মাদকবিরোধী কার্যক্রমে পুলিশকে সহযোগিতা করার জন্যও সবার প্রতি আহ্বান জানান।
মন্তব্য লিখুন
আরও খবর
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...
তেঁতুলিয়া ইউএনও’র এ কেমন মিসটেক
তেঁতুলিয়া ইউএনও’র এ কেমন মিসটেক