পূজা মণ্ডপ পরিদর্শনে তারাব পৌরসভার মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট সেলিম মিয়া

প্রকাশিত: ১১:২৯ পূর্বাহ্ণ , ১৯ অক্টোবর ২০২৬, সোমবার , পোষ্ট করা হয়েছে 4 days আগে
ছবি- সময়ের আবর্তন।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রূপগঞ্জ উপজেলার সাংগঠনিক সম্পাদক ও আগামী তারাব পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট মো. সেলিম মিয়া। গতকাল রবিবার (১৮ অক্টোবর) তিনি এসব মণ্ডপ পরিদর্শন করেন।

​পরিদর্শনকালে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং পূজা মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।

​এ সময় অ্যাডভোকেট মো. সেলিম মিয়া বলেন, বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির এক অনন্য উদাহরণ। আবহমানকাল ধরে এ দেশের সব ধর্মের মানুষ মিলেমিশে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে আসছে। তারাব পৌরসভার প্রতিটি নাগরিক যেন সম্পূর্ণ নিরাপদে, নির্বিঘ্নে ও আনন্দমুখর পরিবেশে পূজা উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে আমরা পাশে আছি।

​মণ্ডপ পরিদর্শনকালে স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, সনাতন ধর্মাবলম্বী নাগরিকগণ এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রূপগঞ্জ উপজেলা ও তারাবো পৌরসভার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ তার সাথে উপস্থিত ছিলেন।

মন্তব্য লিখুন

আরও খবর