
মো.সাহিদুল ইসলাম শাহীন:- সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বেনাপোল পৌর এলাকার ৬টি পূজামণ্ডপে আর্থিক সহায়তা প্রদান করেছেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও বেনাপোল পৌর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক, মফিজুর রহমান মফিজ। আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী মফিজুর রহমান প্রতি বছরের ন্যায় এবারও উৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে এই অনুদান প্রদান করেন।
গতকাল মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় বেনাপোল পোর্ট থানার অন্তর্গত বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে এই আর্থিক অনুদান হস্তান্তর করা হয়। মফিজুর রহমান ব্যক্তিগত জরুরি কাজে এলাকার বাইরে থাকায় তার পক্ষে প্রতিনিধি হিসেবে বেনাপোল পৌর যুবদলের সদস্য সচিব ও ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মো. রায়হানুজ্জামান দিপু মণ্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে অনুদানের অর্থ তুলে দেন।
আর্থিক সহায়তা প্রাপ্ত পূজামণ্ডপগুলো হলো: ৩ নং বাহাদুরপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের জেলেপাড়া সার্বজনীন পূজামণ্ডপ, শাখারীপোতা সার্বজনীন পূজামণ্ডপ, পাচুয়ার বাওড় সার্বজনীন পূজামণ্ডপ, ছোটআঁচড়া শিবমন্দির, কাগজপুকুর সার্বজনীন পূজামণ্ডপ এবং পাটবাড়ী আশ্রম সার্বজনীন পূজামণ্ডপ।
স্থানীয় সূত্রে জানা গেছে, মফিজুর রহমান শুধুমাত্র পূজা পার্বণেই নয়, ঈদুল ফিতর ও ঈদুল আজহার মতো মুসলিম ধর্মীয় উৎসবেও নিয়মিত দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আসছেন। এছাড়াও এলাকার সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ এবং সংগোপনে আর্থিক সহায়তা প্রদানের জন্য তিনি এলাকায় সুপরিচিত। একজন দক্ষ ক্রীড়া সংগঠক হিসেবেও তার খ্যাতি রয়েছে। তরুণ সমাজকে মাদক ও বিপথগামিতা থেকে রক্ষা করতে তিনি নিজ উদ্যোগে নিয়মিত খেলাধুলার আয়োজন করে থাকেন, যার ফলে স্থানীয় যুবসমাজের কাছে তিনি একজন আইকন হিসেবে বিবেচিত হন।
অনুদান হস্তান্তরের সময় পৌর যুবদল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী মোটরসাইকেল র্যালি সহকারে প্রতিটি পূজামণ্ডপে উপস্থিত হয়ে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। এই উদ্যোগের ফলে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে উৎসবের আমেজ আরও প্রাণবন্ত হয়ে উঠে।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বী ভক্ত ও পৌরবাসীকে শুভেচ্ছা জানিয়ে বিএনপি নেতা ও মেয়র প্রার্থী মফিজুর রহমান মফিজ বলেন,
”সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বেনাপোল পৌরসভা সহ দেশ ও বিদেশের সকল হিন্দু ধর্মাবলম্বীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দুর্গাপূজা কেবল একটি ধর্মীয় উৎসব নয়, এটি সম্প্রীতি, ভ্রাতৃত্ব এবং অসত্যের বিরুদ্ধে সত্যের জয়ের প্রতীক। বাংলাদেশ চিরকালই সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, যেখানে সকল ধর্মের মানুষ যুগ যুগ ধরে কাঁধে কাঁধ মিলিয়ে নিজ নিজ ধর্মীয় উৎসব উদযাপন করে আসছে।
আমাদের প্রিয় বেনাপোল পৌর এলাকাকে বৈষম্যহীন, নিরাপদ ও সম্প্রীতির এক মডেল হিসেবে গড়ে তুলতে আমি অঙ্গীকারবদ্ধ। পূজা যেন অত্যন্ত আনন্দঘন, শান্তিপূর্ণ ও নিরাপদে সম্পন্ন হয়, সেজন্য আমরা সর্বদা আপনাদের পাশে আছি। এই উৎসব আমাদের মাঝে পারস্পরিক সৌহার্দ্য, শান্তি ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করুক—এই কামনা করি। সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা।”
যুবদল এবং ছাত্রদলের নেতৃবৃন্দের মধ্যে অংশ নেন:
পৌরযুবদলের রিপণ হোসেন(যুগ্ম-আহবায়ক),আশরাফুল আলম(যুগ্ম-আহবায়ক),ইশতিয়াক আহম্মেদ শাওন(সদস্য সচিব,পৌর ছাত্রদল),পৌরযুবদলের সদস্য-আব্দুস সাত্তার এবং ইমন বিশ্বাস,ইমরান হোসেন(সদস্য,ছাত্রদল,যশোর জেলা),যুবনেতা-মিলন হোসেন,শাহাবুদ্দিন,রাকিবুল ইসলাম রকি,শামসুজ্জামান,সোহাগ,মিন্টু ডাক্তার,সবুজ হোসেন,মামুন হোসেন,বায়োজিত,রফিকুল ইসলাম,জনি ইসলাম,অপু,রতন,আতাউর রহমান,মনির সহহ আরও অনেকে।
মন্তব্য লিখুন
আরও খবর
বীর মুক্তিযোদ্ধা হযরত মোজাম্মেল হকের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও...
বীর মুক্তিযোদ্ধা হযরত মোজাম্মেল হকের মৃত্যুবার্ষিকীতে...
কমলগঞ্জে অটো-সিএনজি শ্রমিক ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা
কমলগঞ্জে অটো-সিএনজি শ্রমিক ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচনের...
কেন্দুয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে লায়ন হারুন অর রশিদের...
কেন্দুয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে লায়ন হারুন...
স্বাধীনতা সংগ্রামে দেশপ্রেমের অনন্য দৃষ্টান্ত সিরাজুদ্দীন কাসিমপুরী
স্বাধীনতা সংগ্রামে দেশপ্রেমের অনন্য দৃষ্টান্ত সিরাজুদ্দীন...
শ্রীবরদী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ
শ্রীবরদী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস...
ডেঙ্গু প্রতিরোধে কালাইয়ে পরিচ্ছন্নতা অভিযানে প্রতিমন্ত্রী আব্দুল বারী
ডেঙ্গু প্রতিরোধে কালাইয়ে পরিচ্ছন্নতা অভিযানে প্রতিমন্ত্রী...