
মজিবুর রহমান: নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেছেন ভরাপাড়া কামিল (স্নাতকোত্তর) মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি ও কেন্দ্রীয় জাসাস নেতা লায়ন মো. হারুন-অর-রশিদ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যার পর এই খোলামেলা আলোচনা অংশ নেন তিনি।
এ আলোচনায় কেন্দুয়া প্রেসক্লাবের সহসভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিমসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আলোচনাকালে লায়ন হারুন-অর-রশিদ বলেন, নানা প্রতিকূলতার মধ্যেও মফস্বল সাংবাদিকরা সাহসিকতার সঙ্গে সমাজের অনাচার, দুর্নীতি, নানা সমস্যা ও সম্ভাবনার চিত্র তুলে ধরছেন। তাঁদের এই দায়িত্বশীল ভূমিকা জনসচেতনতা সৃষ্টি এবং সমাজের ইতিবাচক পরিবর্তনে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
তিনি আরও বলেন, সাংবাদিকরা স্থানীয় মানুষের কথা তুলে ধরার পাশাপাশি সমাজের অসংগতি ও সম্ভাবনাগুলোও জনসমক্ষে প্রকাশ করেন। এ ক্ষেত্রে বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতা সমাজের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
এ সময় কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত লোকজ সাহিত্য আসরের প্রশংসা করে তিনি বলেন, এ আয়োজনের মাধ্যমে হারিয়ে যেতে বসা কৃতী ব্যক্তিদের জীবন, কর্ম ও অবদান নতুন প্রজন্মের সামনে তুলে ধরা হচ্ছে।
এটি এলাকার ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক পরিচয় সংরক্ষণে প্রশংসনীয় উদ্যোগ। এ ধরনের সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ড নতুন প্রজন্মকে নিজস্ব শিকড় সম্পর্কে জানতে এবং গুণীজনদের অবদান থেকে অনুপ্রেরণা নিতে সহায়তা করবে।
আলোচনায় স্থানীয় সাংবাদিকতার বিভিন্ন চ্যালেঞ্জ, গণমাধ্যমের সামাজিক দায়বদ্ধতা এবং কেন্দুয়ার সাহিত্য-সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের গুরুত্ব উঠে আসে।
মন্তব্য লিখুন
আরও খবর
বীর মুক্তিযোদ্ধা হযরত মোজাম্মেল হকের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও...
বীর মুক্তিযোদ্ধা হযরত মোজাম্মেল হকের মৃত্যুবার্ষিকীতে...
কমলগঞ্জে অটো-সিএনজি শ্রমিক ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা
কমলগঞ্জে অটো-সিএনজি শ্রমিক ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচনের...
স্বাধীনতা সংগ্রামে দেশপ্রেমের অনন্য দৃষ্টান্ত সিরাজুদ্দীন কাসিমপুরী
স্বাধীনতা সংগ্রামে দেশপ্রেমের অনন্য দৃষ্টান্ত সিরাজুদ্দীন...
শ্রীবরদী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ
শ্রীবরদী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস...
ডেঙ্গু প্রতিরোধে কালাইয়ে পরিচ্ছন্নতা অভিযানে প্রতিমন্ত্রী আব্দুল বারী
ডেঙ্গু প্রতিরোধে কালাইয়ে পরিচ্ছন্নতা অভিযানে প্রতিমন্ত্রী...
শেরপুরে ড্রামের ভেতর নারীর লাশ উদ্ধার
শেরপুরে ড্রামের ভেতর নারীর লাশ উদ্ধার