
৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সনাক-ফরিদপুরের উদ্যোগে আলহ্বাজ এম, এ আজিজ উচ্চ বিদ্যালয়ের প্রায় দুই শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা ও দুর্নীতিবিরোধী শপথ পাঠ’ এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সনাক-এর সাবেক সভাপতি রমেন্দ্র নাথ রায় কর্মকার।
প্রতি বছরের ন্যায় বিশ্ব পরিবেশ দিবস ২০২৪ এর প্রতিপাদ্য হলো “Land Restoration, desertification and drought resilance বা ভূমি পুনরুদ্ধার, মরুকরণ ও খরা সহনশীলতা”। মুক্ত আলোচনা অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এনামুল হক। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সনাক সদস্য রেজাউল করিম, গোবিন্দ বাগচী, মনোয়ারুল ইসলাম এবং সাবেক সনাক সভাপতি রমেন্দ্রনাথ রায় কর্মকার।
শুরুতেই একটি ধারণাপত্র পাঠ করেন সনাক সদস্য জনাব রেজাউল করিম। তিনি উন্নত ও কিছু উন্নয়নশীল দেশ কর্তৃক কয়লার ব্যবহার বন্ধে সম্মত না হওয়া, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার উল্লেখযোগ্য মাত্রায় বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় উন্নত দেশ কর্তৃক প্রয়োজনীয় জলবায়ু তহবিল প্রদান না করায় কার্বন নিঃসরণসহ বৈশ্বিক তাপমাত্রা বেড়েই চলাসহ নানাবিধ বিষয় উল্লেখ করেন।

এছাড়াও তিনি সনাক-টিআইবি’র কিছু দাবী যেমন পরিবেশ সুরক্ষায় এবং টেকসই উন্নয়ন অভীষ্ট-১৫ অর্জনে জলবায়ু পরিবর্তন-সংক্রান্ত বিষয়গুলোকে যথাযথ গুরুত্ব প্রদান করা, অবৈধভাবে দখলকৃত বনভূমি ও নদীর জায়গা উদ্ধারে ব্যবস্থা গ্রহণ করা, ২০৩০ সালের মধ্যে ল্যান্ড ডিগ্রেডেশন নিউট্রালিটি বা ভূমির অবক্ষয় শূন্যে নামিয়ে আনা,ভূমি ব্যবস্থাপনা কার্যক্রমে পরিবেশ ও জলবায়ু-সংক্রান্ত বিষয়কে যথাযথ গুরুত্ব প্রদান করাসহ বনভূমি, জলাভূমি ও কৃষি জমির অবক্ষয় রোধে অপরিকল্পিত নগরায়ন এবং শিল্প কারখানা স্থাপন বন্ধ করার বিষয়টি উল্লেখ করেন।
সনাক সদস্য গোবিন্দ বাগচী বলেন, প্রাকৃতিক সম্পদ, জীব-বৈচিত্র্য, জলাভূমি, সুন্দরবনসহ সকল বন ও বন্যপ্রাণির সংরক্ষণ ও নিরাপত্তা বিধানের সাংবিধানিক বাধ্যবাধকতা অনুসারে নীতি নির্ধারণী পর্যায়ে সদিচ্ছার প্রকাশ ঘটিয়ে বিদ্যমান আইনের কঠোর প্রয়োগ করতে হবে। তিনি আরও বলেন, আমরা জলবায়ু অভিযোজনে ক্ষতিপূরণ হিসেবে ঋণ নয়, অনুদান চাই। প্রধান শিক্ষক এনামুল হক বলেন, বিশ্ব পরিবেশ দিবসে আমাদের সকলের অঙ্গীকার হোক একটি করে ফলজ ও বনজ গাছের চারা রোপণের।
তিনি আরও বলেন, বৈশ্বিক উষ্ণায়নের কারণে বরফ গলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে পরিবেশের বিপর্যয় ঘটছে। এ বিপর্যয় রোধের জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একজন শিক্ষক তখনই শ্রেষ্ঠত্ব অর্জন করে যখন সে দূর্নীতির উর্দ্ধে উঠে কাজ করবে। তিনি কীটনাশকের ব্যবহার কমানো ও বাস্তুতন্ত্রের ক্ষতি না করার জন্য সকলকে আহ্বান জানান।
মুক্ত আলোচনার পর শিক্ষার্থীদের মাঝে কুইজ পরিবেশ বিষয়ে রচনা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং ‘দুর্নীতিবিরোধী শপথ’ পাঠ করানো হয়। দুই শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক দুর্নীতি প্রতিরোধের অঙ্গীকার করলেন। শপথ পাঠ করান সনাক সদস্য রেজাউল করিম। সর্বশেষে অনুষ্ঠানের সভাপতি রমেন্দ্র নাথ রায় কর্মকার বলেন যে, পরিবেশ সংরক্ষণ-সংক্রান্ত কার্যক্রমে সংশ্লিষ্ট অংশীজনের অংশগ্রহণ নিশ্চিতসহ স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে কার্যক্রম বাস্তবায়ন এবং সংশ্লিষ্ট অংশীজনের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধিমূলক কার্যক্রম গ্রহণ করতে হবে, তাপমাত্রা হ্রাস, খরা ও মরুকরণ প্রতিরোধে সরকারকে জলবায়ু সহনশীল প্রযুক্তি ব্যবহারে গুরুত্ব প্রদান করতে হবে।
পলিথিনসহ শিল্পবর্জ্য নিয়ন্ত্রণে পরিবেশ ও বর্জ্য ব্যবস্থাপনা-সংক্রান্ত আইন ও বিধিমালার কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে। সর্বপরি, দূর্নীতি প্রতিরোধে সরকারকে কার্যকরী পদক্ষেপ নিতে হবে। অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর মোঃ গোলাম মোস্তফা।
মন্তব্য লিখুন
আরও খবর
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির...
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস পড়ল নদীতে
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস...
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত