
মোঃ সুমন ভূঁইয়া,নোয়াখালীঃ আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. সৈয়দ জাকির হোসেনসহ চার শিক্ষক পদত্যাগ না করায় ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বিকেলে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন তারা। এর আগে, প্রধান ফটকসহ বিভিন্ন ভবনে তালা দিয়েছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
চার শিক্ষক হলেন মেডিকেল কলেজের অধ্যক্ষ সৈয়দ জাকির হোসাইন, উপাধ্যক্ষ মাহবুবুর রহমান, ফরেনসিক মেডিসিন বিভাগের শিক্ষক রিয়াজ উদ্দিন ও সার্জারি বিভাগের শিক্ষক সৈয়দ কামরুল হোসাইন।
জানা যায়, গত রোববার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে স্বৈরাচার আখ্যা দিয়ে অধ্যক্ষসহ চার শিক্ষকের পদত্যাগের দাবিতে আন্দোলনে নামে মালেক উকিল মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। দাবি আদায়ে অবস্থান কর্মসূচিসহ ২৪ ঘন্টার আল্টিমেটামদেন তারা। কালক্ষেপণ হলেও প্রশাসন নিশ্চুপ থাকায় শিক্ষার্থীরা ‘কমপ্লিট শাটডাউন’ ও অধ্যক্ষসব চার শিক্ষককে অবাঞ্চিত ঘোষণা করে।
সংবাদ সম্মেলনে চতুর্থ বর্ষের শিক্ষার্থী ইমন মুৎসুদ্দি বলেন, আমাদের একটাই দাবি, খুনি ও স্বৈরাচার হাসিনার দোসর অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষক সৈয়দ কামরুল হোসাইন ও ডা. রিয়াজকে অপসারণ করতে হবে। আমরা ইতমধ্যে ক্লাস ও পরীক্ষা বর্জন করেছি।তাদেরকে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছি। কিন্তু তারা পদত্যাগ করেননি। তাই তাদের অবাঞ্চিত ঘোষণা করেছি এবং কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছি।
ইমন মুৎসুদ্দি আরও বলেন, আওয়ামী লীগের দোসরদের কোনো স্থান বাংলার মাটিতে হবেনা। আমাদের ক্লাস পরীক্ষা বন্ধ। প্রধান ফটকসহ সকল ভবনে তালা দেওয়া হয়েছে। তবে জরুরি সেবা এই শাটডাউনের আওতামুক্ত থাকবে। তারা যদি দ্রুত পদত্যাগ না করে তাহলে কঠোর আন্দোলন হবে।
সংবাদ সম্মেলনে আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজের বিভিন্ন বর্ষের শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে সেমিনার...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায় প্রাণ গেল...
নড়াইলে স্ত্রীর মৃত্যুর পর নামাজরত অবস্থায়...
বিকল্প পথে সৌদি যাত্রী নেবে সৌদিয়া
বিকল্প পথে সৌদি যাত্রী নেবে সৌদিয়া
ইইউ কমিশনারের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
ইইউ কমিশনারের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
সিইসির পদত্যাগ চেয়ে মমতার মিছিল
সিইসির পদত্যাগ চেয়ে মমতার মিছিল