
বাংলাদেশের ওপর থাকা ভ্রমণ সতর্কতা নির্দেশনায় পরিবর্তন এনেছে যুক্তরাষ্ট্র। সবশেষ জুলাই মাসের আন্দোলন এবং পরবর্তীতে আগস্টে সরকার পতনের পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ ভ্রমণে নাগরিকদের নিষেধাজ্ঞা দিয়েছিল মার্কিন প্রশাসন।
এই সতর্কতা লেভেল ফোরে (চতুর্থ ধাপ) ছিল। এখন তা কমিয়ে লেভেল থ্রিতে (তৃতীয় ধাপ) নামিয়ে আনা হয়েছে।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ফেসবুক পেজ থেকে দেয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। তবে নিষেধাজ্ঞা তুলে ফেলা হলেও ভ্রমণ সতর্কতা বহাল থাকছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে মার্কিন নাগরিকদের ভ্রমণের সতর্কতা লেভেল ফোরে (চতুর্থ ধাপ) ছিল, এখন তা কমিয়ে লেভেল থ্রিতে (তৃতীয় ধাপ) নামিয়ে আনা হয়েছে। অর্থ্যাৎ এখন বাংলাদেশে ভ্রমণ করতে চাইলে যেকোন মার্কিন নাগরিক তা করতে পারেন।
তবে বিজ্ঞপ্তিতে নিরাপত্তা ঝুঁকির কারণে মার্কিন নাগরিকদের পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি, রাঙ্গামাটি এবং বান্দরবান জেলায় ভ্রমণ এড়িয়ে চলতে বলা হয়েছে। এছাড়া যে কোন ধরণের সমাবেশ বা জনসমাগম স্থল এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
এর আগে, ৪ সেপ্টেম্বর সামাজিকমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, যুক্তরাষ্ট্রের নাগরিকদের ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশ এখনো ঝুঁকিপূর্ণ এবং তা এখনও লাল তালিকায় রয়েছে। ৮ দিনের মাথায় এবার লাল তালিকায় নেই বাংলাদেশের নাম।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...