
দেশব্যাপী হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন, ঘর-বাড়ি ভাঙচুর, ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস, এবং মঠ-মন্দিরে আক্রমণের প্রতিবাদে বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চের আয়োজনে খাগড়াছড়িতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার বিকাল ৪টায় খাগড়াছড়ির কেন্দ্রীয় শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দির প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়, যা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বর হয়ে চেঙ্গি স্কয়ারে গিয়ে শেষ হয়। মিছিলের পর শহরের মুক্তমঞ্চে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চের খাগড়াছড়ি পার্বত্য জেলা শাখার ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে লক্ষ্মী নারায়ণ মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক নির্মল দেবসহ সনাতন ধর্মের নেতারা বক্তব্য রাখেন। তাদের বক্তব্যে ৮ দফা দাবি উত্থাপন করা হয়, যার মধ্যে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠন, এবং সংখ্যালঘু নির্যাতনের বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন উল্লেখযোগ্য।
এ কর্মসূচিতে হাজারো মানুষের উপস্থিতিতে সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দ দেশে হিন্দুদের উপর নির্যাতন, ঘর-বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, মঠ-মন্দিরে আক্রমণের তীব্র প্রতিবাদ জানান এবং ৮ দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।
৮ দফা দাবি সমূহ:
১. সংখ্যালঘু নির্যাতনের বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন এবং ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা।
২. সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন।
৩. সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠন।
৪. হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টকে হিন্দু ফাউন্ডেশনে উন্নীত করা।
৫. দেবোত্তর সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ আইন প্রণয়ন এবং অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন যথাযথ বাস্তবায়ন।
৬. শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সংখ্যালঘুদের জন্য উপাসনালয় নির্মাণ এবং হোস্টেলে প্রার্থনাকক্ষ বরাদ্দ।
৭. সংস্কৃত ও পালি শিক্ষা বোর্ড আধুনিকায়ন।
৮. শারদীয় দুর্গাপূজায় ৫ দিনের ছুটি ঘোষণা।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...