• দেশজুড়ে প্রধান সংবাদ
  • পত্নীতলায় এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সার্বিক সহযোগিতায় কারাম উৎসব অনুষ্ঠিত

পত্নীতলায় এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সার্বিক সহযোগিতায় কারাম উৎসব অনুষ্ঠিত

প্রকাশিত: ৪:০১ অপরাহ্ণ , ১৫ সেপ্টেম্বর ২০২৪, রবিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- সময়ের আবর্তন

মনোয়ার হোসেন পত্নীতলায় (নওগাঁ): পত্নীতলায় আমাদর সংস্কৃতি, আমাদের পরিচিতি। আপন সংস্কৃতি উৎসবে জাগো গ্রাম, ক্ষুদ্র নৃগোষ্ঠী নয়, চাই আদিবাসী নাম। এই মূল সুরকে কেন্দ্র করে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানএসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর আয়োজনে প্রতি বছরের ন্যায় এবারও ভাদ্র মাসের একাদশীতে নেচে-গেয়ে কারাম উৎসব পালন করে পত্নীতলা উপজেলার সকল ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকেরা।

রবিবার (১৫ সেপ্টেম্বর) নজিপুর পাবলিক মাঠে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোছা: পপি খাতুন, উপজেলা নির্বাহী অফিসার, পত্নীতলা, নওগাঁ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন : জনাব, মো: আজিজুল কবির, সহকারী কমিশনার (ভূমি), পত্নীতলা, নওগাঁ। জনাব মো: মোজাফ্ফর হোসেন, অফিসার ইনচার্জ, পত্নীতলা, নওগাঁ। বক্তব্য রাখেন: রিন্টু মার্ডী, এরিয়া ম্যানেজার, পত্নীতলা, নওগাঁ। বক্তব্য রাখেন, যতিন টপ্প্য, লুইস সরেন, বাবু যোসেফ হেম্ব্রম এছাড়াও অনান্য এনজিও কর্মী,সুশিল সমাজ ব্যাক্তি ও

উক্ত অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন : মি সুধির তির্কী, কারাম উৎসব উৎযাপন কমিটি, পত্নীতলা, নওগাঁ তিনি অনুষ্ঠানে সভাপতিত্বের বক্তব্য প্রদান করেন। এবং যারা সংস্কৃতি অনুষ্ঠানে অংশগ্রহন করেন সব দলগুলোকে পুরস্কৃত করা হয়।

কারাম উৎসবের মধ্য দিয়ে বিপদ থেকে মুক্তি, অতিবন্যা ও খরা থেকে বাঁচতে দেশ ও মানুষের মঙ্গল কামনায় ঐতিহ্যবাহী ও সামাজিক উৎসবটি পালন করা হয়। কারাম বৃক্ষের পূজার মাধ্যমে ঢাকের তালে নিজস্ব সংস্কৃতির রেশে তরুণ তরুণী, কিশোর কিশোরীরা নেচে গেয়ে উৎসবে মেতে উঠেন।

আদিবাসীদের সামাজিক সংগঠন এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ এরিয়া ম্যানেজার রিন্টু মার্ডি ও ফিল্ড অফিসার ম্যাথিয়াস হেমরম তাদের নেতৃত্বে উপজেলার বিভিন্ন স্থান থেকে
সাঁওতাল, উঁরাও, মাহাতো, বড়াইক, কুর্মি, সিং, পাহান, মাহালিসহ আরও কতিপয় আদিবাসীদের একত্রিত করে তাদের নিজ নিজ রীতিতে এ উৎসব উদ্যাপন করেন এবং বিভিন্ন বাদ্যযন্ত্রের তালে তালে তাদের ঝুমুর নাচ পরিবেশন করেন।

অনুষ্ঠানের ফাঁকে এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর এরিয়া ম্যানেজার রিন্টু মার্ডি আমাদেরকে জানান
আমরা সারা বছর আমাদের আদিবাসীদের জীবন মান উন্নয়নে জন্য কাজ করে থাকি যেমন অবহেলিত পরিবারকে সাহায্য সহেতা, তাদের বাচ্চাদের স্কুল মুখি করা, স্বাস্থ্য সচেতন, এবং সেনেটারী সচেতন সহ ধর্মীয় ও বিভিন্ন সামাজিক ধরনের
ক্যাম্পেইন আমাদের এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর পক্ষ থেকে পরিচালনা করা হয়।

আমরা সব সময় দেশ ও জাতির মঙ্গল কামনা করছি।
অনুষ্ঠানে বিভিন্ন ধর্ম নেতারা অংশগ্রহণ ও বক্তব্য রাখেন।
এবং সব শেষে সন্ধ্যায় প্রথম প্রহরে গান-বাজনার মাধ্যমে কারাম গাছ নিয়ে এসে যথাস্থানে বসান তারা।

আয়োজনে : পত্নীতলা উপজেলা আদিবাসী সামাজিক উন্নয়ন সংগঠন ও গ্রাম কমিটি। সার্বিক সহযোগীতায় : এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ, কারিতাস, ডাসকো ও অনান্য সহযোগী সংস্থা।

মন্তব্য লিখুন