
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ)পালন করা হয়েছে।
সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা বিএনপি ও রহনপুর পৌর বিএনপি’র আয়োজনে রহনপুর ডাকবাংলা চত্বরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
এসময় রহনপুর পৌর বিএনপি’র আহবায়ক এনায়েত করিম তোকির সভাপতিত্বে, আলোচনা করেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব এ্যাডভোকেট, নুরুল ইসলাম সেন্টু, রহনপুর পৌর (সাবেক) মেয়র ও বিএনপি নেতা তারিক আহমেদ।
উপস্থিত ছিলেন রহনপুর পৌর বিএনপি’র সদস্য সচিব ও কাউন্সিলর ইসমাইল হোসেন, উপজেলা সাবেক সেচ্ছাসেবক দল নেতা সাজ্জাদ হোসেন, উপজেলা বিএনপি যুবনেতা আব্দুল্লাহ প্রমুখ।
১২ ই রবিউল আউয়াল সোমবার বাংলাদেশসহ মুসলিম বিশ্বে পালিত হচ্ছে
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ)। ৫৭০ সালের এই দিনে মানবজাতির জন্য রহমত হিসেবে প্রেরিত মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) আরবের মক্কা নগরীর সভ্রান্ত কুরাইশ বংশে মা আমিনার কোল আলোকিত করে পৃথিবীতে আগমন করেছিলেন।
রিসালাতের দায়িত্ব পালন শেষে ৬৩২ খ্রিষ্টাব্দে ঠিক এ তারিখেই ৬৩ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। বাংলাদেশসহ বিশ্ব মুসলিম সম্প্রদায় এ দিনটি পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) হিসেবে পালন করে থাকে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...