
এম এ ওয়াহিদ রুলু, কমলগঞ্জঃ মৌলভীবাজারের কমলগঞ্জে মবশ্বির আলী চৌধুরী বালক উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে কুইজ, কেরাত প্রতিযোগিতা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় হলরুমে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে হযরত মোহাম্মদ (সা.) এর জীবনীর ওপর শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এরপর কেরাত প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা নবীজির জীবনের গুরুত্ব ও ইসলাম প্রচারে তার অবদানের কথা তুলে ধরেন।
এসময় আমন্ত্রীত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, কমলগঞ্জ প্রেসক্লাবের আহব্বায়ক এম এ ওয়াহিদ রুলু, সাংবাদিক সালাহউদ্দিন শুভ, মুমিনুল ইসলাম ও কমলগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমেরেন্দু সেনগুপ্ত বুলবুল প্রমুখ।
অনুষ্ঠান শেষে দোয়া, মিলাদ মাহফিল ও প্রতিযোগিদের মাঝে পুরুষ্কার অনুষ্ঠিত হয়। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহমদ সিরাজ, সহকারী প্রধান শিক্ষক মো. মশিউর রহমান চৌধুরী, শিক্ষক মোমিনা ইয়াসমিন রুজি, হামিদা চৌধুরী, সুমাইয়া চৌধুরী, তারিন সুলতানা, মনিরাজ সিনহা, নিপুণ শর্মা, শম্পা রাণী শীল সহ অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।
এদিকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে কমলগঞ্জ উপজেলার সরকারী প্রাথমিক,মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলো দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্টিত হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...