
মো.সাহিদুল ইসলাম শাহীনঃ-মাগুরা জেলার শালিখা থানা এলাকা হতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কুখ্যাত মাদক কারবারি এনামুল (৪২)’কে গ্রেফতার করেছে র্যাব-৬, যশোর ক্যাম্প।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৬ সিপিসি-৩, বকচর, যশোর কোম্পানী’র ভারপ্রাপ্ত অধিনায়ক ফ্লা.লে.মো.রাসেল এক “প্রেস রিলিজ” এ জানিয়েছেন-“বাংলাদেশ আমার অহংকার”এই স্লোগান নিয়ে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোড়ালো ভূমিকা পালন করে আসছে।
র্যাবের সৃষ্টিকাল থেকে বিপুল পরিমান অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাস, খুনী, ছিনতাইকারী, অপহরণ প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িত দীর্ঘদিনের পলাতক ও দন্ডপ্রাপ্ত অপরাধীদের আইনের আওতায় এনে র্যাব জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে”।
“যশোর জেলার চৌগাছা থানার মামলা নং- ০৫, তারিখ- ১৯ ডিসেম্বর ২০১১, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ১৯৯০ সালের ১৯(১) টেবিলের ১(খ) মামলার আসামী মোঃ এনামুল (৪২) এর বিরুদ্ধে অত্র মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
মামলাটির বিচারিক কার্যক্রম শেষে ঘটনার সাথে আসামী এনামুল (৪২) এর সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় বিজ্ঞ আদালত গত ইং ১৬/০৭/২০২৪ তারিখ আসামীকে যাবজ্জীবন কারাদন্ডের সাজা প্রদান পূর্বক গ্রেফতারী পরোয়ানা ইস্যু করেন এবং উক্ত গ্রেফতারি পরোয়ানা মূলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতারের জন্য যশোর জেলা পুলিশকে দায়িত্ব প্রদান করেন।
র্যাব-৬, যশোর ক্যাম্প উক্ত পরোয়ানা সম্পর্কে অবহিত হয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা সূত্র হতে প্রাপ্ত তথ্য ও তথ্য প্রযুক্তির সহায়তায় ইং ১৬/০৯/২০২৪ তারিখ সময় আনুমানিক ২২.২০ ঘটিকায় র্যাব-৬, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল জানতে পারে যে, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী এনামুল (৪২) মাগুড়া জেলার শালিখা থানাধীন আড়পাড়া বাজার এলাকায় অবস্থান করছে”।
“প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আভিযানিক দলটি ইং ১৬/০৯/২০২৪ তারিখ সময় আনুমানিক ২৩.৪০ ঘটিকায় উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী এনামুল (৪২), পিতা- মৃত বাহাদুর মোল্যা,মাতা- রহিমা খাতুন, সাং- কেচুয়াডুবি পশ্চিমপাড়া, থানা- মাগুরা, জেলা- মাগুরা’কে গ্রেফতার করে”।
“গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে গত ইং ১৯ ডিসেম্বর ২০১১ তারিখে বিপুল পরিমান হেরোইন সহ যশোর জেলার চৌগাছা থানাধীন কাবিলপুর এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতার হয়। পরবর্তীতে তার বিরুদ্ধে যশোর জেলার চৌগাছা থানায় মাদক আইনে মামলা রুজু হয়।
উক্ত মামলায় গ্রেফতারকৃত আসামী ৭ মাস জেল হাজতে থাকার পর বিজ্ঞ আদালত হতে জামিনে মুক্তি লাভ করে নিয়মিত বিজ্ঞ আদালতে হাজিরা না দিয়ে নিজেকে আত্মগোপন রেখেছিল”।
পরবর্তী আইনুনাগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামী এনামুলকে যশোর জেলার কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে “প্রেস রিলিজ” এ জানানো হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু...
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ...
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে সরিয়ে দিল...
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে...