৫০ মাস বেতন পান না সাতক্ষীরা সরকারি পলিটেকনিকের ১৩ শিক্ষক

প্রকাশিত: ৯:০৭ পূর্বাহ্ণ , ২২ সেপ্টেম্বর ২০২৪, রবিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- সময়ের আবর্তন

দীর্ঘ ৫০ মাস যাবৎ সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটের ১৩ জন শিক্ষক বেতন-ভাতা না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন।

মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে ১২টার দিকে প্রতিষ্ঠানটির প্রধান ফটকে সমাপ্ত স্টেপ প্রকল্প থেকে রাজস্ব খাতে প্রক্রিয়াধীন দীর্ঘ ৫০ মাসের বকেয়া বেতন-ভাতা দ্রুত রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগী শিক্ষক এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটের জুনিয়র ইন্সট্রাক্টর (ট্রেক) এনভায়রনমেন্ট শিক্ষক মো. তরিকুল ইসলাম, জুনিয়র ইন্সট্রাক্টর মো. মোসফেক আলী, প্রতিষ্ঠানটির বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়ক মো.রায়হান কবির রনি, মো. মুমিনুল ইসলাম, নিশিতা তাছনিম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘ ৫০ মাস যাবত ১৪ শিক্ষকের বেতন বকেয়া রয়েছে। বেতন বকেয়া ও বন্ধ থাকার কারণে শিক্ষকরা বর্তমানে মানবেতর জীবনযাপন করছেন। এভাবে বেতন বন্ধ থাকলে ক্লাস কিভাবে চলবে। তাই আমাদের বকেয়া বেতন পরিশোধ করে ক্লাস যেন নিতে পারি সেজন্য প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি।

মন্তব্য লিখুন

আরও খবর