
দেশে কোটিপতি আমানতকারীর সংখ্যা বেড়েছে। দেশের ব্যাংকগুলোতে তিন মাসে কোটি টাকার বেশি জমা রাখা হিসাবের সংখ্যা বেড়েছে ২ হাজার ৮৯৪টি।
কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে।
বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত প্রতিবেদন বলছে, চলতি বছর মার্চ প্রান্তিক শেষে ১ কোটি টাকার বেশি আমানত ছিল এমন ব্যাংক হিসাবের সংখ্যা ছিল ১ লাখ ১৫ হাজার ৮৯০টি। জুন প্রান্তিক শেষে ১ কোটি টাকার বেশি ব্যাংক হিসাবের সংখ্যা দাঁড়ায় ১ লাখ ১৮ হাজার ৭৮৪টি। সে হিসাবে তিন মাসে ১ কোটি টাকার বেশি আমানতের হিসাব (অ্যাকাউন্ট) বেড়েছে ২ হাজার ৮৯৪টি।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, দেশ স্বাধীনের পর ১৯৭২ সালে দেশে কোটিপতি আমানতকারী ছিলেন মাত্র ৫ জন। ১৯৭৫ সালে তা ৪৭ জনে উন্নীত হয়। ১৯৮০ সালে কোটিপতি হিসাবধারীর সংখ্যা বেড়ে হয় ৯৮টি। এরপর বাড়তে থাকে কোটিপতি আমানতকারীর সংখ্যা। ১৯৯০ সালে ৯৪৩টি, ১৯৯৬ সালে ২ হাজার ৫৯৪টি, ২০০১ সালে ৫ হাজার ১৬২টি, ২০০৬ সালে ৮ হাজার ৮৮৭টি এবং ২০০৮ সালে ১৯ হাজার ১৬৩টি কোটি টাকার অ্যাকাউন্ট ছিল।
২০২০ সালের ডিসেম্বর শেষে কোটি টাকার অ্যাকাউন্টের সংখ্যা দাঁড়ায় ৯৩ হাজার ৮৯০টিতে। এরপর ২০২১ সালের ডিসেম্বর বেড়ে তা দাঁড়ায় ১ লাখ ১ হাজার ৯৭৬টিতে এবং ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত সেই হিসাবের সংখ্যা ছিল এক লাখ ৯ হাজার ৯৪৬টি। আর সবশেষ মার্চ প্রান্তিকের চেয়ে জুন শেষে এ সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৯ হাজারটিতে।
মন্তব্য লিখুন
আরও খবর
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির...
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস পড়ল নদীতে
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস...
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত