
গত ৪ আগষ্ট নীলফামারীর সৈয়দপুরে ১ দফা দাবি আদায়ের ছাত্র জনতার আন্দোলনে পুলিশের গুলিতে ১০ শ্রেণীর ছাত্র আরিফ শাহ কবি আহত হয়।
তার চিকিৎসার সার্বিক খোঁজখবর নিতে আজ (২৭শে সেপ্টেম্বর শুক্রবার) রংপুর সিএমএইচ হাসপাতালে যায় সৈয়দপুর রাজনৈতিক জেলা ছাত্রদলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জাবেদ খান রুবেল এবং সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক আবু সাঈদ সহ কয়েকজন নেতাকর্মী।
আহত আরিফ শাহ আজ ৫৫ দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। আরিফ অনূর্ধ্ব ১৬ ক্রিকেট খেলোয়াড়, তার স্বপ্ন ছিলো একজন ভালো ক্রিকেটার হাওয়ার, তার সেই স্বপ্ন এখন শুধুই স্বপ্নেই থেকে গেলো।
এসময় সৈয়দপুর রাজনৈতিক জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক আবু সাঈদ বলেন আমরা বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আহত শিক্ষার্থীদের নিয়মিত খোঁজখবর রাখছি।
সে আরও বলেন বর্তমান অন্তবর্তী সরকারের যে ছাত্রজনতা আন্দোলনে আহতদের চিকিৎসা এবং পুনর্বাসনের জন্য সরকারি ভাবে কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
পরিশেষে মোঃ আবু সাঈদ বলেন ছাত্রছাত্রীদের যেকোনো সমস্যায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখবো ইনশাআল্লাহ।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...