
ওমর ফারুক রনি ,গাইবান্ধাঃ গাইবান্ধা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের (রেজি নং- রাজ ১০৭) ত্রি-বার্ষিক নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে আশরাফুল আলম বাদশা ও সাধারণ সম্পাদক পদে গৌতম কুমার চক্রবর্তী বিশুসহ অন্যান্য পদে ১৭ জন নির্বাচিত হয়েছেন।
শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাদরুল আলম।
এর আগে শুক্রবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গাইবান্ধা বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
এ নির্বাজনে ১৭টি পদের বিপরীতে ৫৩ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচিত অন্যান্যরা হলেন – কার্যকরী সভাপতি ময়নুল হক, সহ-সভাপতি আব্দুল মজিদ, সহ-সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ ও রওশন মিয়া, সাংগঠনিক সম্পাদক শামীম রহমান শামীম, অর্থ সম্পাদক আমজাদ হোসেন, সড়ক সম্পাদক আতিকুর রহমান ও অহেদুল ইসলাম, দপ্তর সম্পাদক আশরাফুল আলম ফরিদ, প্রচার সম্পাদক রাশেদুল ইসলাম, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক বাবুল আহমেদ, কার্যকরী সদস্য মুরাদ মিয়া, সজিব মিয়া, আবু তাহের ও মুক্তার হোসেন।
এ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার সাদরুল আলম বলেন, পাঁচ হাজার ৬৫০ জন ভোটারের মধ্যে পাঁচ হাজার ১২৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এতে প্রধান নির্বাচন কমিশনারসহ ৯ জন সহকারী নির্বাচন কমিশনার নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...