চৌগাছায় হৃদরোগ ও বিষপানে দুই ব্যাক্তির মৃত্যু

প্রকাশিত: ১:২০ অপরাহ্ণ , ২৯ সেপ্টেম্বর ২০২৪, রবিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- সময়ের আবর্তন

শাহীন সোহেল,চৌগাছাঃ চৌগাছায় হৃদরোগে আক্রান্ত হয়ে জাহিদ হোসেন (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। ২৯ সেপ্টেম্বর রোববার সকাল ৮ টার দিকে নিজ বাড়িতে তিনি মারা যান।

নিহত জাহিদ হোসেন উপজেলার ফুলসারা ইউনিয়নের বালিদাপাড়া গ্রামের মৃত ইসমাইল গোলদারের ছেলে। তার বড় ছেলে সাকিল আহমেদ বলেন, ভোর ৬ টার দিকে বাবা বাড়ির পাশে মাঠে কাজ করতে যায়।

শরীরটা ভাল না লাগায় সাড়ে ৭টার দিকে তিনি বাড়িতে এসে ঘরের ভিতরে বিশ্রাম নিতে থাকেন। কিছুক্ষন পর একটি শব্দ আসে ঘর হতে আমরা দ্রুত ছুটে যেয়ে দেখি ঘরের মেঝেতে বাবা পড়ে আছে। দ্রত উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এদিকে উপজেলার নারায়নপুর ইউনিয়নেনর বড়খানপুর গ্রামের মৃত রজব আলী সরদারের ছেলে শারীরীক প্রতিবন্ধি ও বিভিন্ন রোগে আক্রান্ত তাইজুল ইসলাম (৪২) বিষপানে আত্মহত্যা করেছেন।

নিহতের ভাগ্নে জসিম উদ্দিন বলেন, তার মামা বেশ কিছুদিন শারীরীক নানা রোগে ভুগছিলেন, পাশাপাশি তিনি কিছুটা প্রতিবন্ধি ছিলেন। রোববার সকাল সাড়ে ১০ টার দিকে নিজ বাড়িতেই বিষপান করেন।

আরও বলেন, আমরা বুঝতে পেরে দ্রত হাসপাতালে ভর্তি করি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১ টার দিকে মারা যান।
হাসপাতালের জরুরী বিভাগের মেডিকেল অফিসার ডাক্তার লুৎফুননেছা লতা উভয় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্তব্য লিখুন