
ফরিদপুরের বোয়ালমারীতে পৌরসভার ৬ নং ওয়ার্ডের সদ্য সাবেক কাউন্সিলর আব্দুস সামাদ খানের বাড়ি ও অফিসে দূর্বৃত্তরা হামলা চালিয়ে আসবাবপত্র ও দুটি মোটরসাইকেল ভাঙচুর করেছে।
গত সোমবার (৩০ অক্টোবার) রাতে এ ঘটনা ঘটে। সরেজমিনে গিয়ে জানা, নাজ ক্যাবল অপারেটরের মালিক আব্দুস সামাদ খানের কর্মচারী তাজিমের সাথে গুনবহা ইউনিয়নের মো. রফিকের সাথে বাকবিতণ্ডা হয়।
বাকবিতণ্ডার জের ধরে গুনবহা ১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ফরিদ হোসেনের ভাই জাহিদ তাঁর লোকজন নিয়ে রাতে হামলা চালায়। এসময় অফিসের ভেতরে ঢুকে দুটি মোটরসাইকেল, সিসি ক্যামেরা, চেয়ার, টেবিল ও অফিসের আসবাবপত্র ভাঙচুর ও ফাইবার ক্যাবলের ক্ষতি করে।
আব্দুস সামাদ খান বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে আমার বাড়ি ও অফিসে হামলা করা হয়েছে। আমার স্ত্রী বাঁধা দিতে আসলে দূর্বৃত্তরা তাকেও পিঠিয়ে যখম করে যায়।
বোয়ালমারী থানার পরিদর্শক ( ওসি তদন্ত) মো. মজিবর রহমান জানান, খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনো কোন প্রকার অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...