
সিঙ্গাপুরের সাবেক পরিবহণমন্ত্রী এস ইশ্বরানকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার (৩ অক্টোবর) এ রায় দেওয়া হয় বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। খবর এএফপির।
ন্যায়বিচারে বাধা এবং অবৈধ উপহার গ্রহণের দায়ে গত সপ্তাহে এস ঈশ্বরানকে দোষী সাব্যস্ত করা হয়। প্রসিকিউটররা তার ছয় থেকে সাত মাসের কারাদণ্ড চেয়েছিলেন। স্ট্রেইটস টাইমস এ খবর জানিয়েছে। তবে সাবেক মন্ত্রীর আইনজীবীরা তার সর্বোচ্চ আট সপ্তাহের সাজার পক্ষে যুক্তি দিয়েছিলেন।
এ বছরের শুরুর দিকে ইশ্বরানের বিরুদ্ধে দুর্নীতি সংক্রান্ত ৩৫টি অভিযোগ আনা হয়। সিঙ্গাপুরকে বিশ্বের সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে বিবেচনা করা হয়। গত জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে অভিযোগগুলোর বিষয়ে অবহিত হওয়ার পরে ইশ্বরান পদত্যাগ করেন। এর মধ্যে তিন লাখ মার্কিন ডলারের বেশি মূল্যের উপহার গ্রহণের অভিযোগও রয়েছে। ওই সময় পদত্যাগপত্রে তিনি আদালতে অভিযোগের বিষয়টি মোকাবিলার কথা জানান।
অ্যাটর্নি জেনারেলের কার্যালয় জানায়, ঈশ্বরান সরকারকে প্রায় দুই লাখ ৯৫ হাজার মার্কিন ডলার ফেরত দেন। এ ছাড়া তার কাছ থেকে একটি ব্রম্পটন সাইকেলসহ অন্যান্য উপহার জব্দ করা হয়েছে।
ঈশ্বরানের বিচারকে দেশটির ইতিহাসে সবচেয়ে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করেছেন পর্যবেক্ষকরা। সিঙ্গাপুরে সর্বশেষ জ্যেষ্ঠ কোনো রাজনীতিবিদ দুর্নীতিতে দোষী সাব্যস্ত হন ১৯৭৫ সালে। সে সময়ের পরিবেশ প্রতিমন্ত্রী ছয় লাখ ডলারের বেশি ঘুষ গ্রহণের জন্য দোষী সাব্যস্ত হন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...