
সাতক্ষীরা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি নাছিম ফারুক খান মিঠুর নামে সাতক্ষীরা সদর থানায় হামলা ও ভাঙচুরের মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৭ অক্টোবর) দুপুরে সাতক্ষীরা শহরের নিউ মার্কেটের সামনে সাতক্ষীরা চেম্বার অব কমার্স, সুলতানপুর শহর মুদি ব্যবসায়ী সমিতি, শহর কাঁচা ও পাকামাল ব্যবসায়ী সমিতিসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের ব্যানারে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সহ-সভাপতি কামরুজ্জামান মুকুলের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা চেম্বার অব কমার্সের পরিচালক সৈয়দ শাহিনুর আলী, সুলতানপুর শহর মুদি ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব মো. সিরাজুল ইসলাম, শহর কাঁচা ও পাকামাল ব্যবসায়ী সমিতির সভাপতি মো. রওশন আলী,সাংবাদিক হাবিবুর রহমান হাবিব, প্রমুখ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুলতানপুর শহর মুদি ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ ভোলানাথ সাহা, মিহির সাহা, শহর কাঁচা ও পাকা মাল-ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. রজব আলী, জেলা রেস্তোরা মালিক সমিতির সভাপতি মো. আবুল কালাম, সদস্য রজব আলী প্রমুখ।
এ সময় সাতক্ষীরার বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষেরা উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব বিতরণ
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র বিক্ষোভ
নড়াইলে যুবলীগ স্যারের ডিলারশিপ পাওয়ায় বিএনপি’র...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা কার্যকর করার...
৪নং ওয়ার্ডে গণসংযোগ: দুই ঐতিহ্যবাহী স্থাপনা...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র প্রার্থী ইমদাদের...
কৃতি শিক্ষার্থী আয়েশা মোস্তাফিজ শাওমিকে মেয়র...