
পাকিস্তানের করাচিতে এক বিস্ফোরণে ৩ বিদেশি নাগরিক নিহত এবং ১৭ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
ধারণা করা হচ্ছে, ঘরে তৈরি বোমা একটি তেলবাহী ট্যাংকারে ছুড়ে মারলে বিকট শব্দে তা বিস্ফোরিত হয়। বিস্ফোরণের শব্দ আশপাশের এলাকাতেও শোনা গেছে বলে পাকিস্তানের সংবাদমাধ্যম জানিয়েছে।
সোমবার (৭ অক্টোবর) ভারতের সংবাদমাধ্যম দ্য হিন্দুস্তান টাইম ও পাকিস্তানের জিও নিউজ এ খবর জানায়।
খবরে বলা হয়, রোববার রাতে পাকিস্তানের ব্যস্ততম শহর করাচির আন্তর্জাতিক বিমান বন্দরের কাছে ট্রাফিক সিগন্যালে বিকট শব্দে তেলবাহী ট্যাংকার বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই ৩ বিদেশি নাগরিক মারা যান। আহত ১৭ জনকে কাছাকাছি জিন্নাহ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী জিয়া উল হাসান লানজার বলেছেন, ঘরে তৈরি বোমার (আইইডি- ইম্পোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) কারণে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তিনি এ ঘটনার জন্য কারা দায়ী, তা তিনি উল্লেখ না করলেও ভারতের হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বেলুচিস্তান লেবারেশন ফ্রন্ট (বিএলএ) এ হামলার দায় স্বীকার করেছে। সাংবাদিকদের কাছে এক ইমেইল বার্তায় তারা দাবি করেছে।
টাইমস জানায়, নিহতরা সবাই চীনের নাগরিক। এদিকে, করাচির চীনের কনস্যুলেট এ হামলার নিন্দা জানিয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...