
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় বিজিবির হাতে আটক আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী ও খুলনা-৫ আসনের সাবেক সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
এর আগে সোমবার (৭ অক্টোবর) বিকেলে মহেশপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে সোপর্দ করে পুলিশ। এ সময় আদালতের বিচারক রিয়াদ হাসান তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মহেশপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান ঢাকা পোস্টকে জানান, রোববার রাত ১০টার দিকে মহেশপুর উপজেলার শ্যামকুড় সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টা করছিলেন নারায়ণ চন্দ্র চন্দ। খবর পেয়ে খালিশপুর ৫৮ বিজিবি অভিযান চালিয়ে নারায়ণ চন্দ্র চন্দসহ চারজনকে আটক করে। পরে বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করে রাতেই তাকে থানায় সোপর্দ করা হয়। আইনি প্রক্রিয়া শেষে সোমবার বিকেলে আদালতে পাঠানো হয়।
তিনি আরও জানান, মহেশপুর থানায় পাসপোর্ট আইনে মামলা হয়েছে। এ ছাড়া নারায়ণ চন্দ্র চন্দের বিরুদ্ধে ঢাকার পল্টন থানায় হত্যা মামলাসহ খুলনায় একাধিক মামলা রয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া...
পূজায় সম্প্রীতি নষ্টের চেষ্টা করলে কঠোর...
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত
সরকারি সেবার মান উন্নয়নে নালিতাবাড়ীতে গণশুনানি...
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা উপজেলা কাবাডি...
শেরপুরে কমিউনিটি পুলিশ কাবাডির চ্যাম্পিয়ন নকলা...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড, কোন অনুমোদন...
মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে গড়ে উঠছে রিসোর্ড,...