
মোঃ তুহিন চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুরে সেবি খাতুন (৩৩) নামে দুই সন্তানের এক জননীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (০৮ অক্টোবর) সকালে গোমস্তাপুর ইউনিয়নের দাঁড়াবাজ গাবতলা এলাকায় তার বাড়ির পাশের একটি আমগাছ থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। সে ওই এলাকার রেশীম আলীর স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় মঙ্গলবার ভোররাতের কোন এক সময় বাড়ির পাশে একটি আমবাগানে আমগাছে গলায় রশি লাগিয়ে আত্মহত্যা করে সে।
ঘটনাস্থলে পুলিশ গিয়ে থানায় লাশ উদ্ধার করে নিয়ে আসে।
এ বিষয়ে গোমস্তাপুর থানা অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান গোমস্তাপুর ইউনিয়নের গাবতলা দাড়াবাজ এলাকার রেশিম আলীর স্ত্রী সেবি সবার অগোচরে ভোররাতের কোন সময় বাড়ির পাশের আম বাগানে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...