
ছয় মামলার সবকটিতে জামিন পেয়ে কারামুক্তি পেলেন সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী সাবের হোসেন চৌধুরী। মঙ্গলবার (৮ অক্টোবর) সন্ধ্যা ৬টা ২৭ মিনিটে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানা থেকে তিনি কারামুক্ত হন।
এর আগে শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত খিলগাঁও থানার ৪ মামলায় সাবের হোসেন চৌধুরীকে জামিন দেন। এছাড়া পল্টন থানার দুটি মামলার তাকে জামিনের আদেশ দেন বিচারক জিয়াদুর রহমান।
এর মধ্যে খিলগাঁও থানার দুটি হত্যা এবং দুটি হত্যাচেষ্টা মামলা রয়েছে। আর পল্টন থানায় দুটি হত্যা মামলায় জামিন পেয়েছেন সাবের হোসেন চৌধুরী।
আসামিপক্ষের আইনজীবী মোর্শেদ আলম শাহীন বলেন, সাবের হোসেন চৌধুরীর বিরুদ্ধে দায়ের হওয়া ৬টি মামলাতেই জামিন মঞ্জুর করেছেন আদালত। অসুস্থ বিবেচনায়, একজন সাবেক সংসদ সদস্য ও ইন্টারপার্লামেন্টির প্রেসিডেন্ট হওয়ায় তার জামিন দেন আদালত।
এর আগে গত সোমবার সাবের হোসেন চৌধুরীর ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পল্টন থানার মকবুল হত্যা মামলায় তাকে এ রিমান্ডে নেয়া হয়।
গত রবিবার (৬ অক্টোবর) বিকেলে রাজধানীর গুলশান এলাকা থেকে সাবের হোসেন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। গোয়েন্দা শাখার (ডিবি) একটি টিম তার গুলশানের বাসায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।
মন্তব্য লিখুন
আরও খবর
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার, গ্রেপ্তার ৪
৯৯৯-এ ফোন, ফেনীতে অপহৃত যুবক উদ্ধার,...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে কঠোর ব্যবস্থা...
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে স্বজনপ্রীতি করলে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত করতে হবে...
কন্যাশিশুর নিরাপত্তা শিক্ষা ও অধিকার নিশ্চিত...
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব বিতরণ
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস...
শেরপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান প্রার্থী মোসাদ্দেকুর...
ধামইরহাটে দুর্গাপূজা উপলক্ষে ১২টি গ্রামে চেয়ারম্যান...