ভারতীয় মাদকসহ আটক -২

প্রকাশিত: ৫:৪৩ পূর্বাহ্ণ , ৯ অক্টোবর ২০২৪, বুধবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- সময়ের আবর্তন

মো ইপাজ খাঁ মাধবপুরঃ হবিগঞ্জের মাধবপুরে ভারতীয় মাদকসহ দুই ব্যাক্তিকে আটক করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার (৮ অক্টোবর) সন্ধ্যায় মাধবপুর থানাধীন কাশিমনগর পুলিশ ফাঁড়ির এএসআই দেলোয়ার হোসেন এর নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধর্মঘর ইউনিয়নের আমবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজা ও ১শ বোতল স্কোপসহ (ফেনসিডিল) মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নে কালিকাপুর গ্রামের আব্দুল হাসিম এর পুত্র মোঃ রুবেল মিয়া (৩২) ও আব্বাস আলীর পুত্র মো: সুমন মিয়া (৩০) কে আটক করে

মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রকৃয়াধীন আছে।