
আর্থিক কেলেঙ্কারির দায়ে ফিফার নিষেধাজ্ঞা রয়েছে বাফুফের সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগের বিরুদ্ধে। ফলে আসন্ন বাফুফে নির্বাচনে সদস্য পদের জন্য লড়তে পারছেন না তিনি। তবে সোহাগ না থাকলেও সদস্য পদের জন্য মনোনয়ন ফরম তুলেছে তার স্ত্রী তাসমিয়া রেজওয়ানা। বুধবার মনোনয়ন বিতরণের প্রথম দিনেই ফরম তুলেছেন তিনি।
আগামী ২৬ অক্টোবর বাফুফে নির্বাচন সামনে রেখে বুধবার থেকে শুরু হয়েছে মনোনয়ন বিতরণ। যা চলবে আগামী ১২ অক্টোবর পর্যন্ত। এরপর মনোনয়নপত্র দাখিল করা যাবে ১৪ ও ১৫ অক্টোবর। আর মনোনয়নপত্র যাচাই হবে ১৬ অক্টোবর। এরপর মনোনয়ন নিয়ে আপত্তি থাকলে সেটা নিষ্পত্তি হবে ১৭ অক্টোবর।
এরপর আপিল শুনানির তারিখ ১৮ অক্টোবর। আর মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য ১৯ ও ২০ অক্টোবর দুপুর পর্যন্ত সময় পাবেন প্রার্থীরা। ২০ অক্টোবর বিকেলে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে কমিশন। সবশেষ ২৬ অক্টোবর দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।
আসন্ন বাফুফে নির্বাচন সভাপতি পদের মনোনয়ন ফর্মের মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ। এরপর সিনিয়র সহসভাপতি পদে ৭৫ হাজার, সহসভাপতি পদে ৫০ ও সদস্য পদে ২৫ হাজার টাকা।
এর আগে বাফুফের নির্বাহী কমিটির বৈঠকে ভোটার তালিকা চূড়ান্ত করা হয়। যেখানে বিভিন্ন অনিয়মের অভিযোগে বাদ পড়েন ফেনী, শেরপুর, গোপালগঞ্জ ও লালমনিরহাট জেলা। ফলে এবার নির্বাচন হবে ১৩৩ ভোটের। যেখানে নিয়ম অনুযায়ী বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাহী কমিটি ২১ জনের। সভাপতি, সিনিয়র সহসভাপতি, ৪ জন সহসভাপতি ও ১৫ জন নির্বাহী সদস্য মনোনীত কাউন্সিলরদের ভোটে নির্বাচিত হবেন।
এর আগে, বর্তমান বাফুফে প্রধান কাজী সালাহউদ্দিন জানিয়েছেন আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করবেন না তিনি। তার জায়গায় সভাপতি পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন তরফদার রুহুল আমিন ও তাবিথ আউয়াল। অন্যদিকে সহ সভাপতির পদের জন্য লড়বেন ইমরুল হাসান।
মন্তব্য লিখুন
আরও খবর
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস পালিত
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস পালিত
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির...
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস পড়ল নদীতে
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস...
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...