কেন্দুয়ায় জাতীয় এইচপিভি টিকাদান বিষয়ক কো-অডিনেশন সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১২:২৭ অপরাহ্ণ , ৯ অক্টোবর ২০২৪, বুধবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- সময়ের আবর্তন

মজিবুর রহমানঃ নেত্রকোণার কেন্দুয়ায় “জাতীয় এইচপিভি টিকাদান ক্যাম্পেইন-২০২৪” বাস্তবায়নের লক্ষে কো-অডিনেশন সভা অনুষ্ঠিত হয়। আজ বুধবার (৯ অক্টোবর) বেলা ১১ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জুনিয়র কনসালটেন্ট নিজাম উদ্দিন। এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন জুনিয়র কনসালটেন্ট গাইনি নাজিয়া মীর্জা,

ডব্লিউএইচও সংস্থার এসআইএমও ডা: আবুল বাশার,ডাক্তার শাহীদুল আলম,শিক্ষক নেতা মোখলেছুর রহমান বাঙ্গালী,শফিকুল ইসলাম,সাংবাদিক মজিবুর রহমান,
স্বাস্থ্য পরিদর্শক শাহীনূর আলম খন্দকার, মাওলানা সিরাজুল ইসলাম,এমপিপিআই শফিকুর ইসলাম প্রমূখ।

ডব্লিউএইচও সংস্থার এসআইএমও ডা: আবুল বাশার জানান,কেন্দুয়া উপজেলার ১০ থেকে ১৪ বছরের সকল কিশোরীকে (পঞ্চম-নবম শ্রেনির শিক্ষার্থী) বিনামূল্যে দেওয়া হবে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধ টিকা। আগামী ২৪ অক্টোবর থেকে শুরু হবে ১৮ দিন ব্যাপী এ ক্যাম্পেইন।

প্রতিটা শিক্ষাপ্রতিষ্ঠান ও এমপিইপিআই কেন্দ্রে ক্যাম্পেইন মাধ্যমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক সহযোগীতায় ডব্লিউএইচও সংস্থাটি এ টিকাদান ক্যাম্পেইন বাস্তবায়ন করবে।

টিকা গ্রহণের আগে সকলেই যার তার শিক্ষা প্রতিষ্ঠানে জন্ম সনদ দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। টিকা গ্রহণকারী শিক্ষার্থীকে সার্টিফিকেট প্রদান করা হবে বলেও জানান তিনি।