
হাবিবুর রহমান সোহাগ সাতক্ষীরা : সাতক্ষীরার বৈকারী সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের সময় দুই জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আটকরা হলেন–সাতক্ষীরার কলারোয়া থানার খোরদো গ্রামের নরিম গাজীর ছেলে মো. আজিজুল গাজী (৪৫) ও তার স্ত্রী মোছাঃ শাহানারা খাতুন (৪২)। শুক্রবার (১১ অক্টোবর) রাতে বৈকারী সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। আটকরা বাংলাদেশি বলে জানিয়েছে বিজিবি।
এদিন সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন সাতক্ষীরার ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক।
তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে বৈকারী থেকে বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারতে পাচারের সময় কালিয়ানি বিওপির নায়েব সুবেদার মো. আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি অভিযানিক দল কৌশলে অবস্থান নিয়ে দুই ব্যক্তিকে আটক করে। ঘটনাস্থলে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে মানব পাচারকারীরা পালিয়ে যায়।
মো. আশরাফুল হক বলেন, আটক বাংলাদেশি নাগরিকদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা সদর থানায় সোপর্দ ও মানবপাচারী চক্রের তিন জনকে পলাতক আসামি করে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করার কার্যক্রমও প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা...
চাঁদ দেখা কমিটির সভা রোববার
চাঁদ দেখা কমিটির সভা রোববার