
মজিবুর রহমানঃ নেত্রকোণায় পৃৃথক ঘটনায় বৃদ্ধ বাবার লাঠির আঘাতে মাদকাসক্তি ছেলে ও দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে এক মায়ের মৃত্যু ঘটেছে। এঘটনাটি জেলার কেন্দুয়া ও দুর্গাপুর উপজেলায় ঘটেছে।
সুত্র জানায়, কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউপির আঙ্গারোয়া গ্রামের আবু ছাহেদ মড়লের ছেলে সোহেল মিয়া একজন মাদকাসক্ত ছিলেন। গতকাল শুক্রবার (১১ অক্টোবর) সকালে টাকা জন্য তার সত্তোর্ধো বাবার ওপর চাপ সৃষ্টি করে। তর্কাতর্কির একপর্যায়ে তারা মারপিটে জড়ায়।
বাবার লাঠির আঘাতে নিহত সোহেল গুরুতর আহত হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল রেফার্ড করেন।
ঢাকা মেডিকেল নেওয়া পথে সে মারা যায়। কেন্দুয়া থানা পুলিশ আজ শনিবার (১২ অক্টোবর) নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছেন। নিহতের বিষয়টি নিশ্চিত করে কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান জানান, এব্যাপারে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
অপর দিকে স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে,নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের শুকনাকুড়ি গ্রামে বাসিন্দা হাজেরা খাতুন (৬০) প্রথম স্বামীর ছেলের জজ মিয়া (৪০) ঘরে বসবাস করতেন।
কিছুদিন পূর্বে তার দ্বিতীয় স্বামীর ছেলে সুমন মিয়ার স্ত্রী বাপের বাড়িতে চলে যাওয়ায় ছোট ছেলেকে রান্না করে খাওয়াতেন মা হাজেরা খাতুন। এনিয়ে আজ শনিবার সকালে জজ মিয়া ও সুমন মিয়ার মধ্যে ঝগড়া বাঁধে।
এ সময় তাদের ঝগড়া থামাতে গিয়ে মা হাজেরা খাতুন হঠাৎ মাটিতে পড়ে গিয়ে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা এসে পুলিশে খবর দেয় এবং হাজেরা খাতুনের হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে বলে ধারনা করা হয়।
এ ব্যাপারে দুর্গাপুর সার্কেলের এএসপি মোহাম্মদ আক্কাস আলী গণমাধ্যমকর্মীদের বলেন, হাজেরা খাতুনের লাশের সুরতহাল করে অস্বাভাবিক কিছু পাওয়া যায়নি। এ ঘটনায় কারও অভিযোগ না থাকায় পরিবার ও এলাকাবাসীর আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...