
মোঃ মোশারফ হোসেন কবির, আখাউড়াঃ- সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপুজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পূজা মন্ডপ পরিদর্শন করেছেন সুলতানপুর ব্যাটালিয়ন ৬০ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল জাবের বিন জব্বার, পিএসসি, এসি।
শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের শ্রী শ্রী রাম সুন্দর আশ্রমের পূজা মণ্ডপ পরিদর্শনে আসেন তিনি। এসময় তিনি পুজা মন্ডপ ঘুরে দেখেন ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে কথা বলেন। শারদীয় দূর্গাপূজা যাতে সকলে আনন্দ ও উৎসব মুখর পরিবেশে করতে পারে সে ব্যপারে বিজিবি কঠোর নিরাপত্তায় রয়েছে।
এ উৎসব যাতে নির্বিঘ্নে সম্পন্ন করতে পারে সেজন্য সকলের সহযোগীতামূলক মনোভাব নিয়ে কাজ করার জন্য আহবান জানান তিনি।
পরে ৬০ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল জাবের বিন জব্বার সাংবাদিকদের বলেন, বর্তমান সরকারের নির্দেশে আইনশৃঙ্খলা বাহিনীসহ সকল জনগণ সচেতন ছিলাম যাতে করে হিন্দু ধর্মাবলম্বীরা সুন্দর ভাবে পুজা উদযাপন করতে পারে। সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর ও নিরাপত্তার সাথে পুজা উদযাপিত হয়েছে, যা ইতোপূর্বে হয়েছে কিনা আমার জানা নাই।
বিজিবির পক্ষ থেকে আমরা প্রত্যেকটি পুজা মন্ডপের খোঁজ খবর রেখেছি। এছাড়াও জেলা প্রশাসনের পুলিশ, আনসারসহ অন্যান্য বাহিনীর সমন্বয় ছিল। পুজা মন্ডপের নিজস্ব স্বেচ্ছা সেবক বাহিনীও ছিল। আমরা সকলে মিলে মিশে নিশ্চিদ্র নিরাপত্তা বলয় তৈরি করতে পেরেছি। আশা করি দূর্গাপুজা সুন্দরভাবে শেষ হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন ৬০ বিজিবির ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার সহকারী পরিচালক মোঃ মতিউর রহমান, শ্রী শ্রী রাম সুন্দর আশ্রমের সভাপতি শ্রী অজয় চক্রবর্তী, শ্রী শ্রী রাম সুন্দর আশ্রম পুজা উদযাপন কমিটির সভাপতি মিন্টু চন্দ্র দাস সহ আরো অনেকে।
মন্তব্য লিখুন
আরও খবর
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
জবই বিলে তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
জবই বিলে তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত ২৬ নারী
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত...
পূজামণ্ডপ ঘিরে চতুর্মুখী নিরাপত্তাব্যবস্থা
পূজামণ্ডপ ঘিরে চতুর্মুখী নিরাপত্তাব্যবস্থা
ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা
ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা