
জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড নিয়ে আলোচনা চলছে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সরকারের কর্তা ব্যক্তিদের বক্তব্যেও মাস্টারমাইন্ড হিসেবে উঠে এসেছে কয়েকজনের নাম। এমন এক সময়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজও যোগ দিয়েছেন সেই আলোচনায়।
এবার সোহেল তাজ তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে জুলাই আন্দোলনের ‘মাস্টারমাইন্ড’ হিসেবে উল্লেখ করেছেন। যদিও তিনি যে তা ব্যঙ্গার্থে বলেছেন, সেটা বলার অপেক্ষা রাখে না।
শনিবার দিনগত রাতে ফেসবুক পোস্টে সোহেল তাজ লেখেন, ‘আজকে পত্রিকায় পড়লাম বিএনপির নেতা শামসুজ্জামান দুদু বলেছেন, ছাত্র-জনতার অভুত্থানের মাস্টারমাইন্ড তারেক রহমান। আবার জামায়াতের আমির শফিকুর রহমান বলেছেন, এই গণ-অভ্যুত্থানের কৃতিত্ব ছাত্র-জনতার, কোনো দলের নয়। আবার কিছুদিন আগে প্রধান উপদেষ্টা বলেছেন, এই গণ-অভ্যুত্থানের মাস্টারমাইন্ড হচ্ছে মাহফুজ। আশ্চর্য হবার কিছুই থাকবে না যদি কয়েকদিন পর শোনা যায়, মাস্টারমাইন্ড হচ্ছে সজীব ওয়াজেদ জয়। আমাদের সবার নিশ্চয়ই মনে আছে, বেচারা প্রিন্স চার্লসকে কত বছরই না অপেক্ষা করতে হয়েছিল রাজা হবার জন্য।’
শেখ হাসিনা সরকারের পতনের দুই মাসের মাথায় এখন এ আন্দোলনের কৃতিত্বের দাবি নিয়ে রাজনৈতিক দলগুলো বিভিন্ন বক্তব্য দিয়ে যাচ্ছে। আলোচনা হচ্ছে এ আন্দোলনের ‘মাস্টারমাইন্ড’ কে বা কারা সেটি নিয়ে। নিউইয়র্কে এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তার বিশেষ সহকারী মাহফুজ আলমকে এই আন্দোলনের ‘মাস্টারমাইন্ড’ হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন। মূলত এরপর থেকেই ‘মাস্টারমাইন্ড’ শব্দটি নিয়ে শুরু হয় আলোচনা।
এরপর গতকাল শনিবার বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু দাবি করে বলেছেন, ‘এই আন্দোলনের একমাত্র ‘মাস্টারমাইন্ড’ হচ্ছেন তারেক রহমান। কার্যকর আন্দোলন গড়ে তোলার জন্য যা করা দরকার সবই করেছেন তিনি (তারেক রহমান)।’
মন্তব্য লিখুন
আরও খবর
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু...