
হত্যা মামলায় ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মাজহারুল ইসলাম সুজনের ১০ দিনের রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তার জামিনও নামঞ্জুর করা হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও চিফ জুডিশিয়াল আদালতের বিচারক রমেশ কুমার ডাগা এ আদেশ দেন।
এদিকে আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে সাবেক এমপি মাজহারুল ইসলাম সুজনের মুক্তি দাবি করেন তার সমর্থকরা। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। শুনানি শেষে কারাগারে নিয়ে যাওয়ার সময় মাজহারুল ইসলাম সুজনকে উদ্দেশ্য করে একাধিক ডিম নিক্ষেপ করে উত্তেজিত জনতা।
মামলার অভিযোগে জানা যায়, গত ৫ আগস্ট মামলার বাদী ফজলে আলমের ছেলে আবু রায়হানসহ ৪ জনকে পৌরসভার সাবেক কাউন্সিলর একরামুদৌল্লার ছিট চিলারং এলাকার বাড়িতে ঘরের মধ্যে আটকে রেখে আগুনে পুড়িয়ে হত্যা করেন। এ ঘটনায় সাবেক এমপি মাজাহারুল ইসলাম সুজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়।
আসামিপক্ষের আইনজীবী সোহরাব হোসেন প্রধান বলেন, সাবেক এমপি সুজনের ১০ দিন রিমান্ড আবেদন করেছিল পুলিশ কিন্তু বিজ্ঞ আদালত তা নামঞ্জুর করছেন। এছাড়াও তার জামিনও মঞ্জুর করেননি আদালত।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...