
এম এ ওয়াহিদ রুলু,কমলগঞ্জঃ মৌলভীবাজারের কমলগঞ্জ সদর ইউনিয়নের বটেরতল এলাকায় খাদিজা বেগম (১৮) নামে এক গৃহবধু বিষপানে আত্মহত্যা করেন। আত্মহত্যার সঠিক কোন কারণ তা উপস্থিত সময় জানা যায়নি। তবে পুলিশ বলছে ময়নাতদন্তের রিপোর্ট আসলে বুঝা যাবে এটা আত্মহত্যা নাকি অন্য কিছু।
জানা যায়, সোমবার দুপুরে সময় নিজ বসত ঘরে বিষপান করে গৃহবধু খাদিজা বেগম। তার স্বামী শাহেদ মিয়া বিষপানের কথা জানতে পেরে তাকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর আড়াইটার দিকে খাদিজার মুত্যু হয়।
নিহতের স্বামী শাহিদ মিয়া বলেন, তার স্ত্রী কি কারণে বিষ খেল সেটা তিনি কোনভাবেই বুঝতেছেন না।
কমলগঞ্জ থানার পুলিশ উপ-পরিদর্শক জিয়াউর রহমান সত্যতা নিশ্চিত করে জানান, গৃহবধুর বিষপানে প্রাথমিক কোন ধারনা পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট আসলে বুঝা যাবে এটা আত্মহত্যা নাকি অন্য কিছু। এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা...
চাঁদ দেখা কমিটির সভা রোববার
চাঁদ দেখা কমিটির সভা রোববার
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে...
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন