• খুলনা দেশজুড়ে
  • খুলনার সাবেক সংসদ সদস্য রশীদুজ্জামান পটুয়াখালীতে র‍্যাবের হাতে গ্রেপ্তার

খুলনার সাবেক সংসদ সদস্য রশীদুজ্জামান পটুয়াখালীতে র‍্যাবের হাতে গ্রেপ্তার

প্রকাশিত: ৩:৪২ অপরাহ্ণ , ১৬ অক্টোবর ২০২৪, বুধবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- সময়ের আবর্তন

সহিংসতা ও বিস্ফোরক দ্রব্যের তিন মামলায় খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা রশীদুজ্জামান মোড়ল গ্রেপ্তার হয়েছেন।

আজ বুধবার ভোরে পটুয়াখালীর মহিপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে র‍্যাব-৬ ও র‍্যাব-৮–এর একটি যৌথ দল।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৬ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য হন রশীদুজ্জামান। গত ৬ আগস্ট রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিলে পদটি হারান। তিনি পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের সদস্যসচিব ছিলেন।

মন্তব্য লিখুন

আরও খবর